নাগপঞ্চমীর পুজো। জড়িয়ে বহু বছরের বিশ্বাস, ভক্তি। প্রচুর মানুষের জমায়েত হয়। সেখানে ৭০ বছরের বুদ্ধিরাম পড়লেন ‘অসুরের প্রকোপে’। খেলেন গবাদি পশুদের খাদ্য। ঘাস, খড়। খবর ছড়িয়ে পড়তেই আরও পুজোস্থলে বাড়ে ভিড়। সোশাল মিডিয়ায় ভাইরাল ভিডিও। স্থানীয়দের দাবি বা বিশ্বাস, বৃদ্ধ অসুরের প্রকোপে পড়েছেন।
উত্তরপ্রদেশের রুডলাপুর গ্রাম। ১৯৭৫ সাল থেকে এখানে চলে আসছে নাগপঞ্চমীর বিশেষ পুজো। প্রতি ৩ বছর অন্তর গ্রামে এই পুজোর আয়োজন করা হয়। গ্রামবাসীদের বিশ্বাস, এই বিশেষ পুজোয় মনের ইচ্ছা প্রকাশ করা হলে তা পূর্ণ হয়। পুজোর আচারে কোনও খামতি রাখেন না গ্রামবাসীরা। এই বারের নাগপঞ্চমীর পুজো শুরু হওয়ার পর আসেন বুদ্ধিরাম নামে ৭০ বছরের বৃদ্ধ। আচমকায় তিনি অস্বভাবিক আচরণ করতে থাকেন। তারপরই খেতে শুরু করেন পশুখাদ্য। ভাইরাল ভিডিওটিকে দেখা গিয়েছে, একটি পাত্রে রাখা খড় মুখ ডুবিয়ে তা খাচ্ছেন। এবং আচরণ অদ্ভূত।
আরও পড়ুন:
ये जानवरों का चारा खाने वाले का नाम बुधिराम है, बताया जा रहा है इनके शरीर में नागपंचमी के दिन महिषासुर आते है।
शरीर में महिषासुर के आने के कारण ये जानवरों की तरह चारा खाने लगते है। 70 वर्षीय बुधिराम को देखने से दूर-दूर से लोग आते है। चढ़ावा चढ़ता है और लोग पूजा भी करते हैं।… pic.twitter.com/NFmEhgqdAS
— Ashish Paswan (@ashishpaswan0) August 19, 2026
বৃদ্ধ পশুদের খাবার খাচ্ছেন, গ্রামে সেই খবর চাপা থাকেনি। দ্রুত তা ছড়িয়ে পড়তেই পুজোস্থলে ভিড় জমাতে থাকেন উৎসুক গ্রামবাসী। অনেকে ভিডিও করতে থাকেন। অনেকেই আবার অতি উৎসাহী হয়ে বৃদ্ধকে কলা, লাড্ডু খাইয়ে দিয়ে আসেন। বৃদ্ধের অদ্ভূত আচরণের ভিডিও ছড়িয়ে পড়তেই বিভিন্ন জনে, ভিন্ন ব্যাখা দিতে শুরু করেছেন। একাংশের মত, সত্যিই বৃদ্ধের উপর ভর করেছিল অসুর। অন্যরা তাঁর শারীরিক অসুস্থতার কথা তুলে ধরেছেন।
আরও পড়ুন:
সর্বশেষ খবর
