তাজমহল দেখার ছাড়পত্র, তবে নিজামুদ্দিনে ‘না’, ভারতে পাক মন্ত্রীর গতিবিধি সীমিত করল দিল্লি!

স্বাস্থ্য/HEALTH
Spread the love


শুক্রবার থেকে দিল্লিতে শুরু হয়েছে সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশনের (এসসিও) তিন দিনের ‘সিভিলাইজেশন ডায়লগ’। সেখানে যোগ দিয়েছেন পাকিস্তানের জলবায়ু মন্ত্রী মুসাদ্দিক মাসুদ। ভারতে আসার পর তিনি তাজমহল এবং নিজামুদ্দিন দরগায় যাওয়ার ইচ্ছাপ্রকাশ করেছিলেন। কিন্তু প্রাথমিকভাবে তাঁকে ছাড়পত্র দেয়নি কেন্দ্র। অবশেষে তাঁকে অনুমতি দিল ভারত সরকার। এমনটাই জানা যাচ্ছে সূত্র মারফত। তবে তাজমহল দেখার সুযোগ পেলেও তাঁকে নিজামুদ্দিন দরগায় যাওয়ার ছাড়পত্র দেয়নি কেন্দ্র। অর্থাৎ ভারতে পাক মন্ত্রীর গতিবিধি সীমিত করল দিল্লি।

২০২৩ সালে গোয়ায় অনুষ্ঠিত এসসিও সম্মেলনে তৎকালীন পাক বিদেশমন্ত্রী বিলাওয়াল ভুট্টো ভারতে এসেছিলেন। সেটাই ছিল শেষবার কোনও পাক মন্ত্রীর ভারত সফর। এরপর ২০২৫ সালে পহেলগাঁও হামলা এবং তার পরবর্তী অপারেশন সিঁদুরের পর দু’দেশের সম্পর্ক তলানিতে এসে ঠেকে। এই পরিস্থিতিতে ভারতে পা রেখেছেন মুসাদ্দিক। তবে তাঁকে আমন্ত্রণ জানানো নিয়ে শুরু থেকেই বিতর্ক ছিল। কংগ্রেস খোঁচা দিয়ে বলে, ভারতকে রক্তাক্ত করতে জঙ্গি পাঠিয়েছিল পাকিস্তান। এখন সেই দেশকেই আমন্ত্রণ জানানো হচ্ছে। তাদের বিরিয়ানি দিয়ে আপ্যায়ন করবে ভারত সরকার। কংগ্রেসের অভিযোগ, এর থেকেই সরকারের পাকিস্তান-প্রীতি ফুটে উঠছে। সমাজবাদী পার্টির মতে, বিদেশনীতি একেবারে গুলিয়ে ফেলেছে কেন্দ্রের বিজেপি সরকার।

আরও পড়ুন:

ঘটনাচক্রে, এই মুসাদ্দিকই ভারতের বিরুদ্ধে বারবার সুর চড়িয়েছেন। সিন্ধু নদের জল বণ্টন নিয়েও নয়াদিল্লিকে আক্রমণ শানিয়েছেন তিনি। চলতি বছরের শুরুতে তিনি হুমকি দিয়েছিলেন, যারা ইসলামাবাদের জলসম্পদ নিয়ন্ত্রণের চেষ্টা করবে, তাদের হাত কেটে দেওয়া হবে। শুধু তাই নয়, সিন্ধু জল বন্টন চুক্তি নিয়ে তিনি আন্তর্জাতিক মঞ্চে গিয়ে সরব হবেন বলেও হুমকি দিয়েছিলেন। এবার তিনদিনের জন্য ভারতের ‘আতিথ্যে’ সেই পাক মন্ত্রী।

আরও পড়ুন:

সর্বশেষ খবর

নিয়মিত খবরে থাকতে ফলো করুন





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *