ঢাকা-দিল্লি সম্পর্কে নয়া অঙ্ক? প্রতিরক্ষা সহযোগিতা নিয়ে তারেকের উপদেষ্টার সঙ্গে বৈঠকে দীনেশ

বৈশিষ্ট্যযুক্ত/FEATURED
Spread the love


বুধবার বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রতিরক্ষা উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল একেএম শামছুল ইসলামের সঙ্গে বৈঠক করলেন ঢাকায় নিযুক্ত ভারতের রাষ্ট্রদূত দীনেশ ত্রিবেদী। বৈঠকে দুই দেশের প্রতিরক্ষা সহযোগিতা নিয়ে আলোচনা করেন শামছুল ও দীনেশ।

এদিন ঢাকা সেনানিবাসে প্রতিরক্ষা উপদেষ্টার কার্যালয়ে সৌজন্য সাক্ষাৎ করেন দীনেশ ত্রিবেদী। আইএসপিআরের এক বিজ্ঞপ্তিতে বলা হয়, বৈঠকের শুরুতে প্রতিরক্ষা উপদেষ্টা ও ভারতের রাষ্ট্রদূত শুভেচ্ছা বিনিময় করেন।​ এরপর বাংলাদেশের সশস্ত্র বাহিনীর মানোন্নয়নে যৌথ প্রশিক্ষণ কর্মসূচি, সামরিক আধিকারীকদের পারস্পরিক অভিজ্ঞতা ও প্রশিক্ষণ বিনিময়, দুর্যোগ ব্যবস্থাপনা এবং আঞ্চলিক শান্তি ও সমুদ্র নিরাপত্তার মতো গুরুত্বপূর্ণ বিষয়গুলি নিয়ে ফলপ্রসূ আলোচনা হয়।

আরও পড়ুন:

​তারেক সরকারের আর্থ-সামাজিক কার্যক্রমের ভূয়সী প্রশংসা করেন ভারতের রাষ্ট্রদূত। তিনি বলেন, বাংলাদেশের সঙ্গে গভীর সামরিক ও কৌশলগত সম্পর্ককে অত্যন্ত গুরুত্ব দেয় ভারত। ভবিষ্যতে উভয় দেশের সশস্ত্র বাহিনীর মধ্যে সহযোগিতা, সক্ষমতা বৃদ্ধি এবং নিরাপত্তা সংক্রান্ত অভিন্ন স্বার্থসংশ্লিষ্ট ক্ষেত্রগুলিতে একসঙ্গে কাজ করার বিষয়ে ভারতের অঙ্গীকারের কথা পুনর্ব্যক্ত করেন তিনি।

আরও পড়ুন:

সূত্রের খবর, বুধবারের দীনেশ-শামছুল বৈঠক সফল হয়েছে। বাংলাদেশ ও ভারতের দ্বিপাক্ষিক প্রতিরক্ষা সহযোগিতা, আঞ্চলিক স্থিতিশীলতা রক্ষা এবং অভিন্ন বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবিলায় প্রতিবেশী দুই দেশ একসঙ্গে কাজ করার বিষয় প্রত্যয় ব্যক্ত করেছে।

আরও পড়ুন:

সর্বশেষ খবর

নিয়মিত খবরে থাকতে ফলো করুন





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *