আইসিএনইউ ২০২৬: আন্তর্জাতিক পুষ্টি সম্মেলন, চিকিৎসায় পুষ্টির নতুন দিশা

বৈশিষ্ট্যযুক্ত/FEATURED
Spread the love


ভাত খেলেই কি ওজন বাড়ে? ডায়াবেটিসের ভয়েই কি বাঙালির প্রিয় ভাতকে থালা থেকে সরিয়ে দিতে হবে? নাকি নিজেদের খাদ্যসংস্কৃতি, স্থানীয় খাবার এবং জীবনযাত্রার বাস্তবতাকে মাথায় রেখেই তৈরি হতে পারে আরও বিজ্ঞানসম্মত পুষ্টি-পরিকল্পনা? এই প্রশ্নগুলিই এবার সামনে আসছে পূর্ব ভারতের অন্যতম বড় পুষ্টিবিজ্ঞান সম্মেলন আইসিএনইউ ২০২৬ (ইন্টারন্যাশনাল ক্লিনিক্যাল নিউট্রিশন আপডেট)-এ।

icnu 2026 international clinical nutrition update indian food nutrition therapy
দেশীয় খাবারে পুষ্টির সন্ধান। ছবি: সংগৃহীত

আরও পড়ুন:

পশ্চিমি খাদ্যসংস্কৃতির প্রভাবে বদলাচ্ছে আমাদের খাবারের ধরন। সেই বদলের সঙ্গে তাল মিলিয়ে অনেক ভারতীয় খাবারই যেন ‘অস্বাস্থ্যকর’ তকমা পাচ্ছে। অথচ কোনও দেশের পুষ্টি-পরিকল্পনা কি শুধু পশ্চিমি গবেষণা ও খাদ্যাভ্যাসের মডেল অনুসরণ করেই তৈরি হওয়া উচিত? আইসিএনইউ ২০২৬-এ দেশীয় ঐতিহ্যবাহী খাবার, বিশেষত ভাতকে নতুন করে বৈজ্ঞানিক দৃষ্টিতে দেখার সেই প্রয়োজনীয়তাই আনবে আলোচনায়।

আরও পড়ুন:

রোগের চিকিৎসায় ওষুধের পাশাপাশি পুষ্টির গুরুত্ব ক্রমেই বাড়ছে। মুম্বই, দিল্লি বা চেন্নাইয়ের মতো শহরে বড়মাপের নিউট্রিশন কনফারেন্স হলেও পূর্ব ভারতে এমন প্ল্যাটফর্মের অভাব ছিল। সেই ভাবনা থেকেই ২০১৯ সালে কলকাতায় শুরু হয় আইসিএনইউ। ২০২২ ও ২০২৩-এর পর এবার চতুর্থবারের জন্য ফিরছে এই সম্মেলন। ২৭ সেপ্টেম্বর মূল সম্মেলন এবং ২৬ সেপ্টেম্বর অঙ্কোলজি নিউট্রিশন নিয়ে বিশেষ প্রি-কনফারেন্স ওয়ার্কশপ। পিয়ারলেস হসপিটাল আয়োজিত এবারের সম্মেলনের প্ল্যাটিনাম স্পনসর লালবাবা রাইস।

icnu 2026 international clinical nutrition update indian food nutrition therapy
পিয়ারলেস হসপিটাল। ছবি: সংগৃহীত

পিয়ারলেস হসপিটালের চিফ ডায়েটিশিয়ান এবং আইসিএনইউ-র অর্গানাইজিং সেক্রেটারি সুদেষ্ণা মৈত্র নাগের পরিকল্পনায় শুরু হওয়া এই সম্মেলনের অন্যতম লক্ষ্য, মেডিক্যাল নিউট্রিশন থেরাপির সাম্প্রতিক অগ্রগতি বিশেষজ্ঞদের আলোচনার মাধ্যমে তুলে ধরা এবং নতুন প্রজন্মের ডায়েটিশিয়ানদের এই ক্ষেত্রের প্রতি আরও আগ্রহী করে তোলা। দেশের বিভিন্ন প্রান্তের বিশেষজ্ঞদের পাশাপাশি বিদেশি পুষ্টিবিদরাও এর আগে সম্মেলনে অংশ নিয়েছেন। ওড়িশা, ঝাড়খণ্ড, বিহার-সহ পার্শ্ববর্তী রাজ্য এবং বাংলাদেশ থেকেও প্রতিনিধিরা যোগ দেন।

লালবাবা রাইসের ডিরেক্টর পার্থসারথী নন্দীর কথায়, প্রায় ৮,০০০ থেকে ১৩,৫০০ বছর আগে চালের ব্যবহার ও চাষাবাদ শুরু হয়। এশিয়ায় প্রায় ১৩,৫০০–৮,২০০ বছর আগে এবং আফ্রিকায় প্রায় ৩,০০০ বছর আগে ধান চাষ শুরু হয়েছিল বলে মনে করা হয়। সেই প্রাচীনকাল থেকেই চাল প্রজন্মের পর প্রজন্ম ধরে আমাদের খাদ্যতালিকার গুরুত্বপূর্ণ অংশ হয়ে রয়েছে।

icnu 2026 international clinical nutrition update indian food nutrition therapy
লালবাবা রাইস। ছবি: সংগৃহীত

লালাবাবা রাইসের পারবয়েলড চালে তুলনামূলক কম জিআই ও বেশি রেজিস্ট্যান্ট স্টার্চ থাকায় রক্তে শর্করা ধীরে বাড়ে। ফাইবার থাকায় হজমশক্তি ও পেট ভরা রাখতেও সহায়ক। গবেষণায় দেখা গেছে সাধারণ সাদা চালের তুলনায় এতে থায়ামিন, নিয়াসিন, ভিটামিন বি৬, আয়রন ও ক্যালশিয়ামের মতো পুষ্টি উপাদান বেশি থাকে। চাল গ্লুটেনমুক্ত হওয়ায় গ্লুটেন সংবেদনশীলদের জন্যও এটি উপযোগী।

২৬ সেপ্টেম্বরের প্রি-কনফারেন্স ওয়ার্কশপে ক্যানসার চিকিৎসায় পুষ্টির ভূমিকা, আধুনিক নিউট্রিশনাল প্র্যাকটিস এবং রোগীকে আরও কার্যকর পুষ্টি-পরিষেবা দেওয়ার পদ্ধতি নিয়ে আলোচনা হবে। পরিচালনা করবেন মুম্বইয়ের টাটা মেমোরিয়াল হাসপাতালের চিফ ডায়েটিশিয়ান শিবশংকর তিম্মানপতি।

icnu 2026 international clinical nutrition update indian food nutrition therapy
প্রজন্মের পর প্রজন্ম ধরে খাদ্যতালিকার গুরুত্বপূর্ণ অংশ। ছবি: সংগৃহীত

মূল সম্মেলনে ডায়াবিটিস, ওবেসিটি, কিডনি ও গ্যাস্ট্রোএন্টারোলজি-সহ বিভিন্ন রোগে নিউট্রিশনাল ম্যানেজমেন্ট নিয়ে আলোচনা হবে। পাশাপাশি গুরুত্ব পাবে দেশীয় খাদ্যাভ্যাস ও স্থানীয়ভাবে সহজলভ্য খাবারকে কীভাবে রোগীর পুষ্টি-পরিকল্পনায় আরও কার্যকরভাবে ব্যবহার করা যায়, সেই প্রশ্নও।

খাবার শুধু শরীরের উপর প্রভাব ফেলে না, প্রভাব ফেলে পরিবেশের উপরও। তাই এবারের আইসিএনইউ-তে খাদ্যাভ্যাসের সঙ্গে পরিবেশের সম্পর্ক এবং কোন ধরনের খাবার বেছে নিলে ‘এনভায়রনমেন্টাল লোড’ কমানো সম্ভব, তা নিয়েও আলোচনা হবে। বিষয়টি তুলে ধরবেন ব্রিটেনের ইউনিভার্সিটি অফ সারের অধ্যাপক ড. ঝুমা সাধুখাঁ।

icnu 2026 international clinical nutrition update indian food nutrition therapy
পরিমিত পরিমাণে কি খাওয়াই যায়? ছবি: সংগৃহীত

সম্মেলনে পিয়ারলেস হসপিটালের বিশিষ্ট চিকিৎসকদের মধ্যে ডা. অশোকানন্দ কোনার, ডা. অজয়কৃষ্ণ সরকার, ডা. শৌভিক সুরাল, ডা. মধুচন্দা কর-সহ একাধিক বিশেষজ্ঞ অংশ নেবেন। থাকবেন লালবাবা রাইসের ডিরেক্টর পার্থসারথী নন্দী, রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট প্রধান আনন্দিতা সাগর, অধ্যাপক সতীশ বল।

আইসিএনইউ ২০২৬-এর ভাবনা তাই শুধু কী খাব, সেই প্রশ্নে থেমে নেই। পুষ্টিকে শুধু ডায়েট চার্ট হিসেবে নয়, চিকিৎসার গুরুত্বপূর্ণ অংশ হিসেবে দেখা এবং দেশীয় খাদ্যাভ্যাসকে সেই চিকিৎসার বৈজ্ঞানিক কাঠামোর সঙ্গে যুক্ত করা।

আরও পড়ুন:

সর্বশেষ খবর

নিয়মিত খবরে থাকতে ফলো করুন





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *