ডোপ কেলেঙ্কারিতে বিদ্ধ ভারত! এশিয়াডের আগেই বাদ তিন কুস্তিগির, কমছে পদকজয়ের আশা

ব্যবসা-বাণিজ্যের /BUSINESS
Spread the love


কমনওয়েলথ গেমসের পর এশিয়াড। ফের ভারতের নাম জড়িয়ে গেল ডোপ বিতর্কের সঙ্গে। বুধবার জানা যায়, ডোপ টেস্টে ধরা পড়েছেন ভারতীয় কুস্তিগির দীপক। আসন্ন এশিয়ান গেমসে ভারতের প্রতিনিধিত্ব করার কথা ছিল তাঁর। কয়েকদিন আগেই আরও দুই কুস্তিগিরের ডোপ টেস্টের ফল পজিটিভ এসেছিল। প্রশ্ন উঠছে, এই কুস্তিগিররা কেন ডোপিংয়ে জড়াচ্ছেন? তাঁদের উপর নজর রাখা হয়নি কেন?

সাম্প্রতিক অতীতে দারুণ ফর্মে ছিলেন দীপক। ট্রায়ালে জিতে এশিয়ান গেমসের জন্য ভারতীয় দলে জায়গা করে নেন তিনি। গ্রেকো-রোমান কুস্তিতে ৬০ কেজি বিভাগে নামার কথা ছিল দীপকের। কিন্তু ২৫ বছর বয়সি কুস্তিগিরের ডোপ পরীক্ষার ফল পজিটিভ আসে। এবারের মতো আর এশিয়ান গেমসে নামা হবে না তাঁর। দিনদুয়েক আগে একইভাবে আরও দুই কুস্তিগিরের ডোপ পরীক্ষার ফল পজিটিভ আসে। ফ্রিস্টাইল ৮৬ কেজি বিভাগের মুকুল দাহিয়া এবং গ্রেকো-রোমান ১৩০ কেজি বিভাগের দীপাংশু-দু’জনেই ডোপ করার দায়ে বাদ পড়ে এশিয়ান গেমসে দল থেকে।

আরও পড়ুন:

কুস্তিতে বরাবর এশিয়ান গেমসে ভালো ফল করে এসেছে ভারত। কিন্তু সেই প্রতিযোগিতায় নামার আগেই কুস্তির দল থেকে একের পর এক সদস্য বাদ পড়ছেন। তিন কুস্তিগির কীভাবে ডোপিংয়ে জড়িয়ে পড়লেন? কেন তাঁদের আগে থেকে সতর্ক করা হয়নি? একের পর এক প্রশ্নে স্বভাবতই আঙুল উঠছে সর্বভারতীয় কুস্তি ফেডারেনের দিকে। প্রাক্তন প্রেসিডেন্ট ব্রিজভূষণ শরণ সিংয়ের বিরুদ্ধে মহিলা কুস্তিগিরদের যৌন হেনস্তার অভিযোগ ওঠার পর থেকেই বারবার বিতর্কে জড়িয়েছে এই ক্রীড়া সংস্থা। আবারও অভিযোগের কেন্দ্রে তারাই।

প্রসঙ্গত, সদ্যসমাপ্ত কমনওয়েলথ গেমসেও ডোপ কেলেঙ্কারিতে জড়িয়েছিল ভারত। জুডোকা তুলিকা মান বাদ পড়েন। পদক জয়ের সম্ভাবনা ছিল তাঁর। ২০২৪ প্যারিস অলিম্পিকেও নেমেছিলেন। ২০২২ ও ২০২৪ বিশ্বচ্যাম্পিয়নশিপেও অংশ নিয়েছিলেন। এছাড়াও পুরুষ জুডোকা অরুণ কুমার ডোপ পরীক্ষায় ব্যর্থ হন। তবে এঁরা প্রতিযোগিতায় পৌঁছনোর আগেই ধরা পড়েছেন। কিন্তু খেলোয়াড়দের দিকে কেন নজর রাখা হচ্ছে না? প্রশ্ন থাকছেই।

আরও পড়ুন:

সর্বশেষ খবর

নিয়মিত খবরে থাকতে ফলো করুন





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *