ডায়মন্ড হারবার মডেলে দিনে-দুপুরেও ডাকাতি! ১০০ দিনের টাকা ঢুকত নেতাদের পকেটে, উদ্ধার প্রচুর জব কার্ড

ডায়মন্ড হারবার মডেলে দিনে-দুপুরেও ডাকাতি! ১০০ দিনের টাকা ঢুকত নেতাদের পকেটে, উদ্ধার প্রচুর জব কার্ড

স্বাস্থ্য/HEALTH
Spread the love


ছাব্বিশের বিধানসভা নির্বাচনে তৃণমূলের ভরাডুবির পর ডুবেছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ডায়মন্ড হারবার মডেলেরও। মঙ্গলবার ডায়মন্ড হারবারের দিয়ারক অঞ্চলে তৃণমূলের পার্টি অফিসের তালা ভেঙে এলাকার বাসিন্দাদের প্রচুর জব কার্ড ও রেশন কার্ড উদ্ধার হয়েছে। শ্রমিকদের কষ্টার্জিত ১০০ দিনের কাজের টাকা তৃণমূল নেতাদের পকেটে ঢুকত বলে অভিযোগ উঠেছে। মঙ্গলবার জমির মালিক এলাকার বাসিন্দাদের নিয়ে জমি পুনরুদ্ধার করতে গেলে পার্টি অফিসের ভিতর থেকে প্রচুর জব কার্ড ও রেশন কার্ড উদ্ধার করা হয়।

এই বিষয়ে আরও খবর

জোর করে জমি দখল করে পার্টি অফিসটি নির্মাণের অভিযোগ উঠেছে। রাজ্যে পালাবদলের পর এরকম একাধিক দখল করে তৈরি তৃণমূল কার্যালয় ভেঙে দেওয়া হয়েছে। সেই পথে হেঁটে নিজের জমি পুনরুদ্ধার করতে মঙ্গলবার এলাকার বাসিন্দাদের নিয়ে ওই পার্টি অফিসে যান জমির মালিক। এরপর পার্টি অফিসের তালা ভেঙে ভিতরে ঢোকেন তাঁরা। ভিতরে ঢুকতেই চুক্ষ চড়কগাছ সাধারণ মানুষের। অফিসের ভিতরে রয়েছে এলাকার বাসিন্দাদের প্রচুর জব কার্ড ও রেশন কার্ড। অভিযোগ, তৃণমূলের বিরোধিতা করলেই সাধারণ মানুষের জব কার্ড ও রেশন কার্ড জোর করে কেড়ে নিয়ে রাখা হত তৃণমূলের জিম্মায়। তাছাড়াও ১০০ দিনের কাজের টাকার বেশিরভাগই তৃণমূল কংগ্রেসের নেতারা পকেটস্থ করে খুবই সামান্য টাকা শ্রমিকদের দিত। এ নিয়ে এলাকায় ছিল ব্যাপক ক্ষোভ।

মঙ্গলবার ডায়মন্ড হারবার থানার পুলিশ ও কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের সঙ্গে নিয়ে স্থানীয় মানুষ ওই পার্টি অফিসে ঢুকে তৃণমূলের জিম্মায় থাকা ওই সমস্ত জব কার্ড ও রেশন কার্ড উদ্ধার করেন। অভিযোগ, তৃণমূলের অঞ্চল সভাপতি সুবিদ আলী লস্কর ও এলাকার তৃণমূল নেতারাই এভাবে গায়ের জোরে সাধারণ মানুষের পাওনা টাকা নিজেদের পকেটে ভরেছে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

এই বিষয়ে আরও খবর

সর্বশেষ খবর

নিয়মিত খবরে থাকতে ফলো করুন





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *