জীতুর সঙ্গে সৃজলার রয়াসনে চটে লাল দুর্নিবার! সত্যিই প্রেমে পড়লেন গায়ক?

বৈশিষ্ট্যযুক্ত/FEATURED
Spread the love


‘বিগ বস বাংলা’ শুরুর পর থেকেই চর্চায় দুর্নিবার সাহা ও সৃজলা গুহর সম্পর্ক। অনেকেই এতে খুঁজে পেয়েছিলেন ‘লাভ অ্যাঙ্গেল’। যদিও একটি পর্বে দেখা গিয়েছিল, সৃজলা তাঁদের সম্পর্ককে ‘ভাই-বোনে’র মতো বলেই দাবি করেছেন। কিন্তু সত্যিই কি তাই? দুর্নিবার ও সৃজলার একে অপরের প্রতি আচরণে কিন্তু অন্যরকম আভাসই পাচ্ছেন দর্শকরা। কারণ, বৃহস্পতিবারের পর্বে দেখা গেল, জীতুর সঙ্গে সৃজলার রসায়নকে মোটেই ভালোভাবে নিচ্ছেন না দুর্নিবার। পালটা সৃজলা বুঝিয়ে দিলেন, তাঁর কাছে প্রায়োরিটি দুর্নিবারই।

প্রথম স্ত্রী মীনাক্ষীর মুখোপাধ্যায়ের সঙ্গে দুর্নিবার।

আরও পড়ুন:

দুর্নিবারের ব্যক্তিগত জীবন খোলা খাতা বললে অত্যুক্তি হবে না। প্রেমিকা মীনাক্ষী মুখোপাধ্যায়ের সঙ্গে রেজিস্ট্রির পর ৫ বছর একসঙ্গে থেকেছেন তাঁরা। ২০২১ সালে সামাজিকভাবে বিয়ে করেন দুর্নিবার ও মীনাক্ষী। কিন্তু সেই সম্পর্ক সুখের হয়নি। বছরখানেক পেরতে না পেরতেই বিচ্ছেদ হয়ে যায় তাঁদের। এরপর ঐন্দ্রিলা সেন অর্থাৎ মোহরের সঙ্গে সাত পাকে বাঁধা পড়েন দুর্নিবার। তাঁদের এক সন্তানও রয়েছে। কিন্তু বিগ বসের দুর্গে প্রবেশের পরই সৃজলার সঙ্গে একটা অন্যরকম রসায়ন দেখা গিয়েছে তাঁর। তাঁদের কথাতেও মিলেছে অন্যরকম ইঙ্গিত। হাসপাতাল থেকে ফেরার পর চেঞ্জিং রুমে সৃজলা যেভাবে দুর্নিবারকে তাঁর হয়ে কথা না বলার জন্য ধমক দিয়েছিলেন, তা নজর এড়ায়নি দর্শকদের। এবার দেখা গেল জীতুর সঙ্গে সৃজলার ঘনিষ্ঠতায় চটেছেন গায়ক।

Singer Durnibar Saha, Mohor Sen shares pregnancy news
বর্তমান স্ত্রী মোহরের সঙ্গে দুর্নিবার।

ব্যাপারটা ঠিক কী? বৃহস্পতিবারের পর্বে দেখা গিয়েছে ক্যাপ্টেন্সি টাস্ক। সেখানে শক্তি পরীক্ষার খেলা থাকায় বিগ বস জানিয়েছিলেন, চিকিৎসকরা সৃজলাকে অংশ গ্রহণ করতে বারণ করেছেন। তবে তিনি চাইলে তাঁর হয়ে অন্য কাউকে খেলাতেই পারেন। এরপরই দেখা যায়, সৃজলা জীতুকে তাঁর হয়ে খেলার কথা বলেন। যদিও তিনি খেলেননি। তবে এই গোটা বিষয়টা মোটেই ভালোভাবে নেননি দুর্নিবার। চেঞ্জিং রুমে তা নিয়ে একপ্রস্থ কথাকাটি হয় তাঁদের। সেখানেই সৃজলাকে বলতে শোনা যায়, “তোমার কি মনে হচ্ছে আমার প্রায়োরিটি পালটে গিয়েছে? তুমিই আমার প্রথম প্রায়োরিটি।” এই বক্তব্যেই নিন্দুকদের দাবি, দু’জনের মনেই উঁকি দিয়েছে প্রেম। যদিও এটা পুরোটাই খেলার খাতিরে তৈরি করা রয়াসন হতেই পারে। উত্তর দেবে সময়।

আরও পড়ুন:

সর্বশেষ খবর

নিয়মিত খবরে থাকতে ফলো করুন





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *