জিরামজি প্রকল্পের চুক্তিভিত্তিক কর্মীদের জন্য এবার কল্পতরু সরকার। কর্মরত কর্মীদের মাসিক বেতন বাড়ানোর পাশাপাশি একগুচ্ছ নতুন সুযোগ-সুবিধাও ঘোষণা করা হয়েছে রাজ্য সরকারের তরফে। ১ নভেম্বর থেকে এই নতুন সিদ্ধান্ত কার্যকর করা হয়েছে। এই মর্মে একটি বিজ্ঞপ্তি জারি করেছে রাজ্য সরকার।
সে সব কর্মীদের মাসিক বেতন ২৫ হাজার টাকা পর্যন্ত, তাঁদের কাজের অভিজ্ঞতা ১০ বছরের কম হলে তাঁরা মাসে ৬ হাজার টাকা। তবে ১০ বছরের বেশি অভিজ্ঞতা যাঁদের তাঁদের মাসে ৭ হাজার টাকা পারিশ্রমিক বাড়ানো হচ্ছে।
বিজ্ঞপ্তি অনুয়ায়ী, বর্তমান মাসিক বেতন ও কাজের মেয়াদের ভিত্তিতে কর্মীদের বেতন মাসে ৬ হাজার থেকে ৮ হাজার পর্যন্ত বাড়ানো হল। সে সব কর্মীদের মাসিক বেতন ২৫ হাজার টাকা পর্যন্ত, তাঁদের কাজের অভিজ্ঞতা ১০ বছরের কম হলে তাঁরা মাসে ৬ হাজার টাকা। তবে ১০ বছরের বেশি অভিজ্ঞতা যাঁদের তাঁদের মাসে ৭ হাজার টাকা পারিশ্রমিক বাড়ানো হচ্ছে। অন্যদিকে, যাঁদের বর্তমান মাসিক বেতন ২৫ হাজার থেকে ৪৫ হাজারের মধ্যে, তাঁদের ক্ষেত্রে ১০ বছর কম অভিজ্ঞতাসম্পন্নদের মাসে ৭ হাজার টাকা, ১০ বছরের বেশি অভিজ্ঞতা থাকলে মাসে ৮ হাজার টাকা পারিশ্রমিক বাড়ছে।
সরকারের ঘোষণা অনুযায়ী, ২০২৭ সালের ১ জুলাই থেকে প্রতিবছর ১ জুলাই কর্মীদের মাসিক পারিশ্রমিক ৩ শতাংশ করে বাড়ানো হবে। পাশপাশি, এই প্রকল্পের আওতায় যে সব কর্মীরা অন্তত ১০ বছর কাজ করেছেন, তাঁদের ৬০ বছর বয়স পর্যন্ত চাকরি সুরক্ষিত থাকবে।
শুধু মাসিক বেতন বৃদ্ধিতেই থেমে থাকেনি সরকার। বার্ষিক ইনক্রিমেন্টের ব্যবস্থাও করা হয়েছে জিরাম জি প্রকল্পের কর্মীদের জন্য। সরকারের ঘোষণা অনুযায়ী, ২০২৭ সালের ১ জুলাই থেকে প্রতিবছর ১ জুলাই কর্মীদের মাসিক পারিশ্রমিক ৩ শতাংশ করে বাড়ানো হবে। পাশপাশি, এই প্রকল্পের আওতায় যে সব কর্মীরা অন্তত ১০ বছর কাজ করেছেন, তাঁদের ৬০ বছর বয়স পর্যন্ত চাকরি সুরক্ষিত থাকবে। জিরামজি প্রকল্পে কর্মরত কর্মীদের ছুটির ক্ষেত্রে কার্পণ্য করেনি সরকার। নতুন ঘোষণা অনুযায়ী, যোগ্য কর্মীরা বছরে ৩০ দিন ছুটি ও ১০ দিনের মেডিক্যাল লিভ পাবেন। এছাড়াও মহিলা কর্মীরা ১৮০ দিনের মাতৃত্বকালীন ছুটি পাবেন। অন্যান্য ক্ষেত্রে ৪২ দিনের ছুটি বন্দোবস্ত রাখা হয়েছে। এই প্রকল্পে চুক্তিভিত্তিক কর্মীরা এই সুবিধা পেলেও চুক্তিভিত্তিক জুনিয়র ইঞ্জিনিয়ার এবং অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়াররা এই সুবিধার বাইরে থাকবেন। সমস্ত যোগ্য কর্মীদের কাছে সরকারি সুযোগ-সুবিধা পৌঁছে দিতে জেলাশাসকদের নির্দেশ দেওয়া হয়েছে নবান্নের তরফে।।
সর্বশেষ খবর
