জার্মানির ট্রামে আলাপ থেকে বিয়ে, চেনেন ‘ভারতবিরোধী’ ধ্রুব রাঠির স্ত্রী জুলিকে?

ব্যবসা-বাণিজ্যের /BUSINESS
Spread the love


ধ্রুব রাঠি। বিজেপির নীতি, সিদ্ধান্ত নিয়ে যারা প্রশ্ন তোলেন, তাঁদের কাছে অতিপরিচিত এই ইনফ্লুয়েন্সর। শনিবার ককরোচদের আন্দোলনে শামিল হতে দিল্লি আসার কথা ছিল তাঁর। তবে তার আগেই গুজরাট থেকে গ্রেপ্তার করা হয় ধ্রুবকে। কারণ, জার্মানির নাগরকি তিনি। জানেন কি জার্মানির নাগরিকত্বই শুধু নয়, সে দেশের তরুণীকে বিয়ে করে জমিয়ে সংসারও করছেন এই ক্রিয়েটর। চলুন আজ জেনে নেওয়া যাক তাঁদের প্রেমের কাহিনী।

স্ত্রী জুলির সঙ্গে ধ্রুব রাঠি।

আরও পড়ুন:

ধ্রুব রাঠির স্ত্রীর নাম জুলি লবর-রাঠি। সালটা ২০১৪। হরিয়ানার বাসিন্দা ধ্রুব উচ্চশিক্ষার জন্য জার্মানিতে গিয়েছিলেন। একদিন ইন্টার্নশিপের জন্য য়াচ্ছিলেন ধ্রুব। সেই সময় স্কুলে যাচ্ছিলেন জুলি। ট্রামে ধ্রুবের সঙ্গে দেখা হয়ে যায়। সেই হঠাৎ দেখা প্রেমে পরিণত হতে বিশেষ সময় লাগেনি। ৭ বছর চুটিয়ে প্রেম করেন তাঁরা। এরপর ২০২১ সালে বিয়ের পিঁড়িতে বসেন তাঁরা। ধ্রুব সোশাল মিডিয়ায় অ্যাক্টিভ হলেও জুলি কিন্তু মোটেই তেমনটা নন। যদিও ধ্রুবের লাইফস্টাইল ভ্লগে মাঝে মধ্যে দেখা যায় তাঁকে। দম্পতির এক পুত্রসন্তান রয়েছে।

স্ত্রী জুলির সঙ্গে ধ্রুব রাঠি।

উল্লেখ্য, বর্তমানে জার্মানির নাগরিক হলেও ধ্রুবের ভিডিও মানেই মূলত ভারত। বরাবর শাসকের ভুলত্রুটি তুলে ধরেন তিনি। রাজনীতি, সমাজ, ইতিহাস এবং সমসাময়িক বিষয়গুলির উপর ভিডিও দেখে অনুপ্রাণিত হন বহু মানুষ। তবে তাঁকে ঘিরে বিতর্কও কম হয়নি। ২০২২ সালের সেপ্টেম্বরে পাকিস্তানের রাজনৈতিক টানাপোড়েন নিয়ে একটি ভিডিও করেন। ওই ভিডিওতে দেখানে ভারতের মানচিত্রে কাশ্মীরের অবস্থানে ভুল থাকার অভিযোগে শোরগোল পড়ে যায়। ২০২৩ সালের মার্চেও ফের বিতর্কে নাম জড়ায় ধ্রুব রাঠির। ফলের রস এবং প্যাকেটজাত জুসের তুলনা করতে গিয়ে একটি ভিডিওতে নামজাদা সংস্থার সামগ্রী দেখানো হয়। সেই বিতর্কের জল গড়ায় কলকাতা হাই কোর্টে। এরপর ফেসবুক, এক্স হ্যান্ডেল এবং ইউটিউবে ওই ভিডিও ব্লক করার নির্দেশ দেয়। পহেলগাঁও জঙ্গি হামলার সময়েও বিতর্কে জড়ান ইউটিউবার। সে বছরই শিখ সম্প্রদায়ের ভাবাবেগে আঘাতের অভিযোগও উঠেছিল ধ্রুব রাঠির বিরুদ্ধে। এবার ককরোচ জনতা পার্টির আন্দোলনে নাম জড়িয়ে চাপে ইউটিউবার।  

আরও পড়ুন:

সর্বশেষ খবর

নিয়মিত খবরে থাকতে ফলো করুন





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *