জন্মসালের সঙ্গে শিক্ষাগত যোগ্যতায় গরমিল! হাসিরানির হলফনামা নিয়ে হাই কোর্টে মামলা কংগ্রেসের

রাজ্য/STATE
Spread the love


এবার বিতর্কে নন্দীগ্রামের বিজেপি প্রার্থী হাসিরানি রথ। তাঁর জমা দেওয়া হলফনামাকে চ্যালেঞ্জ করে এবার কলকাতা হাই কোর্টের দ্বারস্থ প্রদেশ কংগ্রেস। অভিযোগ, বিজেপি প্রার্থী হলফনামায় যে তথ্য দিয়েছেন সেখানে তাঁর জন্ম এবং মাধ্যমিক পাশের সাল নিয়ে বিতর্ক রয়েছে। এমনকী সঠিক তথ্য দেওয়া হয়নি বলেও কংগ্রেসের। এরপরেই আজ, বুধবার এই বিষয়ে বিচারপতি কৃষ্ণ রাওয়ের দৃষ্টি আকর্ষণ করা হয়। জানা গিয়েছে, বিচারপতি মামলা দায়ের করার অনুমতি দিয়েছেন। আগামী বৃহস্পতিবার এই সংক্রান্ত মামলার শুনানি হতে পারে।

এই বিষয়ে গত মঙ্গলবারই নির্বাচন কমিশনের দ্বারস্থ হয়েছে প্রদেশ কংগ্রেস। হলফনামায় বয়স ও শিক্ষাগত যোগ্যতা সংক্রান্ত তথ্যে অসঙ্গতির অভিযোগ জানান। শুধু তাই নয়, তদন্তের দাবিও জানানো হয়। কিন্তু এরপরেও কোনও ব্যবস্থা নেওয়া হয়নি বলে অভিযোগ প্রদেশ নেতৃত্বের।

আরও পড়ুন:

আগামী ৬ অক্টোবর হেভিওয়েট নন্দীগ্রাম এবং রেজিনগরে উপ নির্বাচন রয়েছে। খোদ শুভেন্দু অধিকারীর নিজ গড় নন্দীগ্রামে বিজেপি হাসিরানি রথকে প্রার্থী করেছে। যিনি কিনা মুখ্যমন্ত্রীর দীর্ঘদিনের সাথী তথা আপ্তসহায়ক চন্দ্রনাথ রথের মা। কিন্তু তাঁর জমা দেওয়া হলফনামা ঘিরেই তৈরি হয়েছে বিতর্ক। প্রদেশ কংগ্রেসের আইনজীবীর বক্তব্য, হলফনামায় জন্ম এবং শিক্ষাগত যোগ্যতা সম্পর্কে যে তথ্য দেওয়া হয়েছে, তা ঠিক নয়। তাঁর কথায়, বর্তমানে হাসিরানি রথের বয়স ৬০ এর বেশি। সেই অনুযায়ী ১৯৬৬ সালে জন্ম। এদিকে উচ্চ মাধ্যমিক পাশ দেখানো হচ্ছে ১৯৬৫ সালে। ফলে কীভাবে জন্মের আগে মাধ্যমিক পাশ! তা নিয়ে প্রশ্ন তুলেছেন প্রদেশ কংগ্রেস। 

এরপরেই কলকাতা হাই কোর্টে মামলা। ইতিমধ্যে এই সংক্রান্ত নথিও আদালতে জমা দিয়েছেন কংগ্রেসের আইনজীবী। তাঁর আবেদন, অবিলম্বে হাসরানি রথের প্রার্থীপদ খারিজ করা হোক। আইনজীবীর কথায়, নির্বাচন কমিশন হলফনামা যাচাই করলেও এই বিষয়ে কোনও পদক্ষেপ করেনি। ফলে প্রার্থীপদ খারিজের আবেদন জানানো হয়। আদালত মামলাটি গ্রহণ করলেও এদিন শুনানি হয়নি। তবে বৃহস্পতিবার বিচারপতি কৃষ্ণ রাওয়ের এজলাসে এই মামলার শুনানি হতে পারে। বলে রাখা প্রয়োজন, এই বিষয়ে গত মঙ্গলবারই নির্বাচন কমিশনের দ্বারস্থ হয়েছে প্রদেশ কংগ্রেস। হলফনামায় বয়স ও শিক্ষাগত যোগ্যতা সংক্রান্ত তথ্যে অসঙ্গতির অভিযোগ জানান। শুধু তাই নয়, তদন্তের দাবিও জানানো হয়। কিন্তু এরপরেও কোনও ব্যবস্থা নেওয়া হয়নি বলে অভিযোগ প্রদেশ নেতৃত্বের। এরপরেই এদিন বিচারের দাবি জানিয়ে কলকাতা হাই কোর্টের দ্বারস্থ কংগ্রেস।

আরও পড়ুন:

সর্বশেষ খবর

নিয়মিত খবরে থাকতে ফলো করুন





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *