সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: প্রতি নির্বাচনের আগেই রাজনৈতিক দলগুলির নজর থাকে জঙ্গলমহলে। সেখানে তৃণমূল-বিজেপির বরাবর কড়া টক্কর। বাঁকুড়া, পুরুলিয়ার মতো জেলায় ঘাসফুলের দাপটের মাঝেও গেরুয়া ঝড় ভালোই। গত লোকসভা, বিধানসভা ভোটে জঙ্গলমহলের এসব জেলায় বিজেপি আসনপ্রাপ্তিতে তৃণমূলের চেয়ে কিছুটা এগিয়ে ছিল। তবে ছাব্বিশের বিধানসভা নির্বাচনের আগে সেখানকার হাওয়া ঘুরছে! শনিবার বাঁকুড়া শালতোড়ায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সভায় তৃণমূলে যোগ দিলেন সেখানকার ২ বিজেপি নেতা।
[প্রিয় পাঠক, খবরটি সদ্য আমাদের কাছে এসেছে। যেটুকু তথ্য এর মধ্যে পাওয়া গিয়েছে, সেটুকুই আপনাদের জানিয়ে দেওয়া হল। গুরুত্বপূর্ণ এই খবরটি খুঁটিনাটি-সহ কিছুক্ষণের মধ্যেই আমরা সবিস্তারে জানাব। অনুগ্রহ করে একটু পরে আর-একবার এই পেজটি রিফ্রেশ করুন, যাতে পূর্ণাঙ্গ খবর ও খবরটির অন্যান্য খুঁটিনাটি আপনারা জেনে নিতে পারেন। এই সময়টুকু আমরা আপনাদের কাছে চেয়ে নিলাম। পাশাপাশি উল্লেখ থাক, সম্প্রতি নেটমাধ্যমে নানারকম ভুয়ো খবরের ছড়াছড়ি। সে বিষয়ে আমরা যথাসম্ভব সতর্ক থেকেই খবর পরিবেশন করি। যে-কোনো খবরের সত্যাসত্য যাচাই করে তবেই আপনাদের কাছে তা পৌঁছে দেওয়া আমাদের কর্তব্য। আপনারা আমাদের সঙ্গে থাকুন, ঠিক ও তথ্যনিষ্ঠ খবর তুলে ধরার ক্ষেত্রে আপনাদের সহায়তা আন্তরিক ভাবে কাম্য।]
