‘চোর চোর’ বলে কাদা ছুড়েছিল লোকে, বারাকপুরে হেরে রাজনীতি ছাড়লেন রাজ চক্রবর্তী!

‘চোর চোর’ বলে কাদা ছুড়েছিল লোকে, বারাকপুরে হেরে রাজনীতি ছাড়লেন রাজ চক্রবর্তী!

খেলাধুলা/SPORTS
Spread the love


ছাব্বিবশের বিধানসভা নির্বাচনের সময় বারাকপুরের রোড শোয়ে হাইভোল্টেজ প্রচারে  তৃণমূল প্রার্থী রাজ চক্রবর্তীকে মালা পরিয়ে ভালোবাসা ভরিয়ে দিয়েছিল বারাকপুরবাসী। কিন্তু, ৪ মে নির্বাচনের ফল ঘোষণার পরই একেবারে উলোটপুরাণ! গণনাকেন্দ্র ছাড়ার সময় ‘চোর চোর’ স্লোগানের সঙ্গে রাজকে লক্ষ্য করে ছোড়া হয় কাদা এবং চটি। তবুও নিজেকে সংযত রেখেছিলেন পরিচালক ও প্রাক্তন বিধায়ক রাজ চক্রবর্তী, হাসিমুখেই ছাড়েন গণনাকেন্দ্র। ভোটের ফল ঘোষণার ৯৬ ঘণ্টা পর নীরবতা ভাঙলেন রাজ। রাজনীতি নিয়ে বিরাট সিদ্ধান্ত পরিচালকের।

গণমাধ্যমে জানিয়ে দিলেন ২০২৬-এ রাজনীতির ময়দান ছাড়লেন, শেষ হল রৈজনৈতিক জীবনের পথচলা। জীবনে চলার পথে চড়াই-উৎরাই, হার-জিত তো থাকবেই। পরিচালক হিসেবেও অনেক সময় জিতেছেন আবার কখনও হেরেও গিয়েছেন। এই বিষয়টি উল্লেখ করে রাজের বক্তব্য, ‘জীবনে যখনই কোনও দায়িত্ব পেয়েছি সেটা নিষ্ঠা এবং সততার সঙ্গে পালন করেছি। চেষ্টা করেছি নিজের সবটুকু দেওয়ার। একজন পরিচালক হিসেবে সিনেমার মাধ্যমে মানুষকে সবসময় আনন্দ দেওয়ার চেষ্টা করেছি। কখনও জিতেছি, কখনও হেরেছি।’

আরও পড়ুন:

২০২১-এ রাজনীতিতে অভিষেক রাজের। ছাব্বিশের নির্বাচনে পরাজয়ের পর রাজের সাফাই, ‘২০২১ থেকে আমার রাজনৈতিক জীবনে পদার্পণ। মানুষ আমাকে সুযোগ দিয়েছিলেন কাজ করার। পরবর্তী পাঁচ বছর সেভাবেই বিধায়কের দায়িত্ব পালন করার চেষ্টা করেছি। সেই অধ্যায় শেষ হল ২০২৬-এ। সেই সঙ্গে শেষ হল রাজনৈতিক জীবনের পথচলা।’

ছাব্বিশের বিধানসভা নির্বাচনে জনমতকে প্রাধান্য দিয়ে নতুন সরকারকে শুভেচ্ছা জানিয়েছেন রাজ চক্রবর্তী। পশ্চিমবঙ্গের উন্নতি ও সকলের সুস্থতা কামনা করে প্রাক্তন বিধায়কের সংযোজন, ‘বাংলার মানুষের মতামতে বাংলায় নতুন সরকার এসেছে। আগামী ৯ মে তাঁরা শপথ নেবেন। তাঁদের জানাই আন্তরিক শুভেচ্ছা। আশা করব, আপনাদের হাত ধরে পশ্চিমবঙ্গ উন্নতির পথে এগিয়ে যাবে। মানুষের সমস্ত সমস্যার সমাধান হবে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।’

আরও পড়ুন:

সর্বশেষ খবর

নিয়মিত খবরে থাকতে ফলো করুন





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *