চার বছরের অপেক্ষার অবসান। অবশেষে জাতীয় দলে কামব্যাক ভুবনেশ্বর কুমারের। চলতি মাসেই নিউজিল্যান্ড সফরে যাবে ভারত। ২২ অক্টোবর থেকে কিউয়িদের বিরুদ্ধে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ শুরু। সেই সিরিজের দলে ডাক পেলেন ভুবি। ঘটনাচক্রে সম্প্রতি প্রধান নির্বাচক অজিত আগরকর সরে দাঁড়িয়েছেন। প্রজ্ঞান ওঝারা আপাতত কাজ চালাচ্ছেন। সেই আগরকর সরতেই জাতীয় দলে ফিরলেন ভুবনেশ্বর।
শ্রেয়স আইয়ারের নেতৃত্বে নিউজিল্যান্ড সফরকারী দলে বৈভব সূর্যবংশীরা আছেন। সহ-অধিনায়ক তিলক বর্মা। নমন ধীর, প্রিন্স যাদব, ময়ঙ্ক যাদবের মতো তরুণ তুর্কিরা আছেন। চোট সারিয়ে ফিরছেন বরুণ চক্রবর্তী। বিশ্রাম দেওয়া হয়েছে জশপ্রীত বুমরাহকে। তবে সবচেয়ে বড় চমক ভুবির নাম। শেষবার ভারতীয় দলের হয়ে খেলেছিলেন ২০২২-এ। সেই টি-টোয়েন্টিতে ভারতের প্রতিপক্ষ ছিল নিউজিল্যান্ডই। আবার সেই নিউজিল্যান্ডের বিরুদ্ধেই কামব্যাক হচ্ছে ভুবনেশ্বরের।
আরও পড়ুন:
ঘটনা হল, সদ্য মেয়াদ ফুরিয়েছে প্রধান নির্বাচক অজিত আগরকরের। যাঁর আমলে অনেক অভিজ্ঞ প্লেয়ারকে কার্যত বাদই দেওয়া হয়েছে। ভুবিও তাঁর মধ্যে অন্যতম। এখনও নতুন নির্বাচক ঠিক হয়নি। শোনা যাচ্ছে, প্রজ্ঞান ওঝার অধীনে নিউজিল্যান্ড দল বেছে নিয়েছে বিসিসিআই। সেখানে ভুবির এন্ট্রির পর একটা প্রশ্ন উঠছে, তাহলে কি ২০২৭-র বিশ্বকাপের জন্যও ভাবা হচ্ছে তাঁকে?
🚨 Announcement 🚨 #TeamIndia’s T20I squad and India A squads for New Zealand tour introduced 📝 Bhuvneshwar Kumar makes a comeback to the T20I aspect 🙌 Extra Particulars ▶️ https://t.co/oJ52QSH0DO #NZvIND https://t.co/btbXlQ0nQD
— BCCI (@BCCI) October 6, 2026
ভারতীয় দলের বাইরে থাকলেও মাঠে তাঁর পারফরম্যান্সে ভাটা পড়েনি। ২০২৫ সালের আইপিএলে ১৪ ম্যাচে ১৭ উইকেট নিয়েছিলেন। গত আইপিএলেও সমান উজ্জ্বল ছিলেন। ১৬ ম্যাচে ২৮ উইকেট নিয়ে টুর্নামেন্টের দ্বিতীয় সর্বোচ্চ উইকেটশিকারিও হন। টানা দু’বছর রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর শিরোপা জয়ে নতুন বল থেকে ডেথ ওভার, সব ক্ষেত্রেই গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিলেন ৩২ বছর বয়সি পেসার।
আরও পড়ুন:
সর্বশেষ খবর
