চড়-থাপ্পড় থেকে সিগারেটের ছ্যাঁকা! প্রাক্তন প্রেমিকের হাতে ভয়ংকর নির্যাতনের শিকার টেলি-অভিনেত্রী

ইন্ডিয়া খবর/INDIA
Spread the love


কথায় কথায় চড়, থাপ্পড় থেকে মারধর। এমনকী বাকবিতণ্ডার মাঝে সিগারেটের ছ্যাঁকা দেওয়া! প্রাক্তন প্রেমিকের হাতে ভয়ানক শারীরিক নির্যাতনের শিকার জনপ্রিয় টেলি অভিনেত্রী। সাম্প্রতিক এক সাক্ষাৎকারে সেই বিভীষিকাময় সেই অভিজ্ঞতার কথাভাগ করে নিয়েছেন তিনি।

বন্ধুরাই নীতিকে ওই পরিস্থিতি থেকে উদ্ধার করেন। কিন্তু এখানেই পরিস্থিতি ঠান্ডা হয়নি! পরে নীতির হাতে সিগারেটের ছ্যাঁকাও দেন তাঁর তৎকালীন প্রেমিক। যে ক্ষত-দাগ আজও বয়ে বেড়াচ্ছে নীতি টেলর।

আরও পড়ুন:

নীতি টেলর। হিন্দি টেলিদুনিয়ার খ্যাতনামা অভিনেত্রী। ‘গুলাম’, ‘বড়ে অচ্ছে লগতে হ্যায়’ থেকে ‘ক্যায়সি ইয়ে ইয়ারিয়াঁ’র মতো জনপ্রিয় সব ধারাবাহিকে অভিনয় করেছেন। সেই নায়িকাই সম্প্রতি এক সাক্ষাৎকারে শিউড়ে ওঠার মতো ঘটনা ভাগ করে নিলেন। নীতি জানিয়েছেন, তাঁর প্রাক্তন প্রেমিক প্রায়শই পোশাক নিয়ে আপত্তি তুললেন। শুধু তাই নয়! কখন, কোথায় যাচ্ছেন? নায়িকার সমস্ত গতিবিধির উপরই নজরদারি করতেন। বয়স কম থাকায় প্রেমের টানে নীতিও সবটা অক্ষরে অক্ষরে তাঁর তৎকালীন প্রেমিককে ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করতেন।

নীতি টেলর। হিন্দি টেলিদুনিয়ার খ্যাতনামা অভিনেত্রী।

নীতি টেলর জানান, প্রাক্তন প্রেমিকের জন্মদিনের পার্টিতে গিয়ে কীভাবে শারীরিক হেনস্তার শিকার হতে হয়েছিল তাঁকে। অভিনেত্রীর কথায়, “সেদিনের পরিবেশ আমার মোটেই ভালো লাগছিল না। অস্বস্তিকর লাগায় আমি বন্ধুদের নিয়ে বাড়ি ফেরার সিদ্ধান্ত নিই। আমার বন্ধুরা গাড়িতে গিয়ে অপেক্ষা করছিল। কিন্তু আমি তখন প্রেমিককে বিদায় জানাতে গিয়েছিলাম। এরপরই ঘটে সেই চরম ঘটনা।” অভিনেত্রী বলেন, “আমার প্রাক্তন আমাকে বন্ধুদের সঙ্গে বাড়ি ফেরার অনুমতি দেওয়া তো দূরঅস্ত! পালটা চিৎকার-চেঁচামেচি শুরু করে। শুধু তাই নয়, বাড়ির বাইরে পরিস্থিতি আরও চরমে ওঠে তখন, যখন আমার হাত ধরে টানাটানি শুরু করেছিল। কথার মাঝেই আমাকে ধাক্কা দেয় এবং চড় মারে। আবাসনের সিসি ক্যামেরাতেও সেই ঘটনা ধরা পড়েছিল।” এরপর বন্ধুরাই নীতিকে ওই পরিস্থিতি থেকে উদ্ধার করেন। কিন্তু এখানেই পরিস্থিতি ঠান্ডা হয়নি! পরে নীতির হাতে সিগারেটের ছ্যাঁকাও দেন তাঁর তৎকালীন প্রেমিক। যে ক্ষত-দাগ আজও বয়ে বেড়াচ্ছে নীতি টেলর।

আরও পড়ুন:

সর্বশেষ খবর

নিয়মিত খবরে থাকতে ফলো করুন





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *