গ্লোবাল গ্রুপ অফ ইনস্টিটিউশনসের নয়া ক্যাম্পাসের ভিত্তিপ্রস্তরের শিলান্যাস

গ্লোবাল গ্রুপ অফ ইনস্টিটিউশনসের নয়া ক্যাম্পাসের ভিত্তিপ্রস্তরের শিলান্যাস

বৈশিষ্ট্যযুক্ত/FEATURED
Spread the love


হলদিয়ার সুতাহাটা মহম্মদপুরে গ্লোবাল গ্রুপ অফ ইনস্টিটিউশনসের নতুন ক‍্যাম্পাসের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠিত হল। বর্ণময় এই অনুষ্ঠানের প্রদীপ প্রজ্জ্বোলন করেন মন্ত্রী বিপ্লব রায়চৌধুরী, চলচ্চিত্র পরিচালক কৌশিক গঙ্গোপাধ্যায়, প্রাক্তন ক্রিকেটার- প্রশিক্ষক সম্বরণ বন্দ্যোপাধ্যায়, ভারত সেবাশ্রম সংঘের স্বামী মুক্তেশ্বরানন্দজী মহারাজ-সহ বিশিষ্টরা। উপস্থিত ছিলেন গ্লোবাল গ্রুপ অফ ইনস্টিটিউশনসের কর্ণধার দেবাশিস দাস, অধ‍্যাপকবৃন্দ, অসংখ্য ছাত্রছাত্রী ও কর্মকর্তারা।

আরও পড়ুন:

১৯৯৮ সালে মাত্র চারজন পড়ুয়াকে নিয়ে এই প্রতিষ্ঠানের যাত্রা শুরু হয়েছিল। জেলা, গ্রামগঞ্জের ছেলেমেয়েদের আধুনিক কর্মমুখী কোর্স পড়িয়ে চাকরির উপযোগী করে তোলাই মূল লক্ষ্য ছিল দেবাশিসবাবু ও তাঁর অকালপ্রয়াত স্ত্রী সোমা দাসের। শিক্ষার পরিসর ও পরিকাঠামো আরও শক্তিশালী করতে এবার হলদিয়ার সুতাহাটায় বৃহৎ ক‍্যাম্পাস তৈরি করছে গ্লোবাল কর্তৃপক্ষ।

বৃহস্পতিবার তাদের নতুন ক্যাম্পাসের ভিত্তিপ্রস্তর স্থাপনের শিলান‍্যাসে উপস্থিত ছিলেন ইংরেজি শিক্ষক পল মেসি, চিকিৎসক ডা. প্রদীপ ভট্টাচার্য, ডা. বিধান রায়, ডা. সমীর রঞ্জন, ডা. কে. সি. জানা, গ্লোবালের প্রিন্সিপাল ড. সৌম্যব্রত সেন, শুভানুধ্যায়ী ব্যবসায়ী প্রদীপ কুমার দাস-বিশিষ্টরা। প্রতিষ্ঠানের সহ-প্রতিষ্ঠাতা সোমা দাসের অকাল প্রয়াণে গভীর শোক জানান কৌশিক গাঙ্গুলি। জাতীয় পুরস্কারপ্রাপ্ত পরিচালক-অভিনেতা বলেন, “আমার কাছে এই প্রতিষ্ঠান চিরকাল এক গভীর ও নিবিড় ভালবাসার সৌধ হয়ে থাকবে। শুধু শিক্ষাই নয় একজন ভাল মননের মানুষ গড়ে ওঠার প্রতিষ্ঠান এটি।” প্রতিষ্ঠানের ছাত্রছাত্রীদের সাফল্য কামনা করে সম্বরণবাবু এই সুবিশাল নয়া ক‍্যাম্পাসে পড়াশোনার পাশাপাশি খেলাধুলা চর্চার পরিবেশ তৈরিরও প্রস্তাব দেন।

আরও পড়ুন:

গ্লোবাল গ্রুপ অফ ইনস্টিটিউশনসের তরফে জানানো হয়, আধুনিক পরিকাঠামো, উন্নত ল্যাবরেটরি, স্মার্ট ক্লাসরুম ও শিল্পক্ষেত্র-সংযুক্ত পাঠক্রমের মাধ্যমে পড়ুয়াদের আরও উন্নত শিক্ষার সুযোগ করে দিতেই এই নতুন ক্যাম্পাস গড়ে তোলা হচ্ছে। ভবিষ্যতে প্রযুক্তি ও পেশাভিত্তিক শিক্ষার ওপর বিশেষ জোর দেওয়া হবে। নতুন ক্যাম্পাস চালু হলে স্থানীয় ছাত্রছাত্রীরা আধুনিক ও কর্মমুখী শিক্ষার সুযোগ পাবে।

সর্বশেষ খবর

নিয়মিত খবরে থাকতে ফলো করুন





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *