গুলিবিদ্ধ রাষ্ট্রপতির দেহরক্ষী, দিওয়ালির রাতে বাজি পোড়ানো নিয়ে অশান্তি উত্তরপ্রদেশে

বৈশিষ্ট্যযুক্ত/FEATURED
Spread the love


উত্তরপ্রদেশের বাগপতে বাজি পোড়ানো নিয়ে অশান্তির জেরে চলল গুলি। দিওয়ালির রাতে আতশবাজি ফাটানোর সময় দুই প্রতিবেশীর মধ্যে তুমুল ঝামেলা বাঁধে। হাতাহাতির মধ্যেই গুলি চালান এক ব্যক্তি। সেই গুলি লাগল রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মর এক দেহরক্ষীর মাথায়। গুরুতর আহত ওই ব্যক্তিকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

রাষ্ট্রপতি ভবনের নিরাপত্তার দায়িত্বে থাকা সেনা জওয়ানদের অন্যতম ২৬ বছর বয়সি সৌরভ তোমর। দিওয়ালির ছুটিতে তিনি বাড়ি এসেছিলেন। সন্ধ্যায় বাড়ির সামনে ভাই বিনীত এবং পরিবারের অন্যদের সঙ্গে বাজি ফাটাচ্ছিলেন। তখনই প্রতিবেশী দুই ভাই ধীরজ ও মনু বাজি ফাটানো নিয়ে আপত্তি করেন। এই নিয়ে বিনীতের সঙ্গে তুমুল অশান্তি শুরু হয়। এক সময় হাতাহাতি শুরু হয়। হঠাৎই পিস্তল বার করে গুলি চালান ধীরজ। সেই গুলি লাগে সৌরভের মাথায়।

এরপরই ঘটনাস্থল ছেড়ে পালিয়ে যান ধীরজ। অন্যদিকে, গুরুতর আহত সৌরভকে হাসপাতালে ভর্তি করা হয়। জানা গিয়েছে, অস্ত্রোপচার করে গুলি বার করেছেন চিকিৎসকেরা। বর্তমানে তাঁর অবস্থা স্থিতিশীল বলেই জানা গিয়েছে। ধীরজ এবং মনুর বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের হয়েছে। দুই অভিযুক্তের বিরুদ্ধে খুনের চেষ্টার মামলা রুজু করেছে পুলিশ। যদিও এখনও পর্যন্ত অধরা দুই অভিযুক্তই।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *