গলায় দড়ি পেঁচিয়ে বিজেপি নেতাকে মার, গোপনাঙ্গে আঘাত তৃণমূল নেতার! মোদির জন্মদিন পালনের ‘শাস্তি’?

সিনেমা/বিনোদন/থিয়েটার
Spread the love


প্রধানমন্ত্রীর জন্মদিন পালনের জের। প্রকাশ্য রাস্তায় বিজেপির বুথ সভাপতিকে গলায় দড়ি পেঁচিয়ে বেধড়ক মারধরের অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। তাঁর গোপনাঙ্গেও আঘাত করা হয় বলে অভিযোগ। ঘটনাটি ঘটেছে জয়নগর থানার খাকুরদহ গ্রাম পঞ্চায়েতের নেউতলা গ্রামে।

আক্রান্ত বিজেপি নেতার নাম তপন মণ্ডল। তিনি ১৯১ নম্বর বুথের বিজেপির বুথ সভাপতি। অভিযোগ,প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন পালন করা হয়েছিল এলাকায়। সেখানে এলাকার মহিলাদের নিয়ে গিয়েছিলেন তপন। সেই অপরাধেই তাঁকে শুক্রবার রাতে গলায় দড়ি পেঁচিয়ে টানতে টানতে নিয়ে গিয়ে লোহার রড, লাঠি দিয়ে বেধড়ক মারধর করা হয় বলে অভিযোগ। এমনকী তার গোপনাঙ্গেও আঘাত করা হয়। এই ঘটনায় অভিযোগের আঙুল উঠেছে খাকুরদহ গ্রাম পঞ্চায়েতের তৃণমূল সদস্য সৈয়দ আহমেদ বৈদ্য ওরফে বড়ি ও তাঁর সঙ্গীদের বিরুদ্ধে।

আরও পড়ুন:

মারধরের ঘটনার পর তপনকে উদ্ধার করে গুরুতর আহত অবস্থায় রাতেই জয়নগর ১ নম্বর ব্লকের পদ্মেরহাট গ্রামীণ হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়। পরে পরিবারের পক্ষ থেকে জয়নগর থানায় লিখিত অভিযোগ দায়ের করে। সেই অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু হয়েছে। ইতিমধ্যেই অভিযুক্তদের খোঁজে তল্লাশি চলছে। আক্রান্ত বিজেপির বুথ সভাপতি ও বিজেপি নেতৃত্বের দাবি, অবিলম্বে দোষীদের গ্রেপ্তার করতে হবে। যদিও এই বিষয়ে অভিযুক্ত তৃণমূল সদস্যের কোনও প্রতিক্রিয়া এখনও মেলেনি।

আক্রান্ত তপন মণ্ডল বলেন, “মদ খেয়ে বাইকে চেপে এসেছিল। গলায় দড়ির ফাঁস দিয়ে টানতে টানতে রড দিয়ে মেরেছে। বিজেপি পার্টি করি বলে আমার উপর রাগ। মোদির জন্মদিন পালনের অনুষ্ঠানে মহিলাদের নিয়ে গিয়েছিলাম বলে মেরেছে। ওঁদের শাস্তি চাই। জয়নগর থানায় অভিযোগ জানিয়েছি।”

আরও পড়ুন:

সর্বশেষ খবর

নিয়মিত খবরে থাকতে ফলো করুন





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *