‘গণহারে ভোটারের নাম বাদ গেলে হস্তক্ষেপ করব’, SIR মামলায় কমিশনকে ‘সুপ্রিম’ হুঁশিয়ারি

‘গণহারে ভোটারের নাম বাদ গেলে হস্তক্ষেপ করব’, SIR মামলায় কমিশনকে ‘সুপ্রিম’ হুঁশিয়ারি

জীবনযাপন/LIFE STYLE
Spread the love


সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধন নিয়ে আলাদা নির্দেশ নয়। কিন্তু যদি দেখা যায়, সেই কাজ করতে গিয়ে গণহারে ভোটারদের নাম বাদ পড়ছে, সেক্ষেত্রে হস্তক্ষেপ করবে শীর্ষ আদালত। মঙ্গলবার সুপ্রিম কোর্টে এই সংক্রান্ত মামলায় নির্বাচন কমিশনকে সাফ হুঁশিয়ারি দিলেন বিচারপতিরা। আগেই বিচারপতি সূর্য কান্ত ও বিচারপতি জয়মাল্য বাগচীর ডিভিশন বেঞ্চের পর্যবেক্ষণ ছিল, ভোটার তালিকা সংশোধনের নামে গণহারে নাম বাদ নয়, উলটে জনতার নাম ঢোকানোই লক্ষ্য হওয়া উচিত। এবার মঙ্গলবার সরাসরি হুঁশিয়ারির সুরেই বলা হল, গণহারে নাম বাদ যেতে দেখলে অবশ্যই হস্তক্ষেপ করবে সুপ্রিম কোর্ট।

 

[প্রিয় পাঠক, খবরটি সদ্য আমাদের কাছে এসেছে। যেটুকু তথ্য এর মধ্যে পাওয়া গিয়েছে, সেটুকুই আপনাদের জানিয়ে দেওয়া হল। গুরুত্বপূর্ণ এই খবরটি খুঁটিনাটি-সহ কিছুক্ষণের মধ্যেই আমরা সবিস্তারে জানাব। অনুগ্রহ করে একটু পরে আর-একবার এই পেজটি রিফ্রেশ করুন, যাতে পূর্ণাঙ্গ খবর ও খবরটির অন্যান্য খুঁটিনাটি আপনারা জেনে নিতে পারেন। এই সময়টুকু আমরা আপনাদের কাছে চেয়ে নিলাম। পাশাপাশি উল্লেখ থাক, সম্প্রতি নেটমাধ্যমে নানারকম ভুয়ো খবরের ছড়াছড়ি। সে বিষয়ে আমরা যথাসম্ভব সতর্ক থেকেই খবর পরিবেশন করি। যে-কোনো খবরের সত্যাসত্য যাচাই করে তবেই আপনাদের কাছে তা পৌঁছে দেওয়া আমাদের কর্তব্য। আপনারা আমাদের সঙ্গে থাকুন, ঠিক ও তথ্যনিষ্ঠ খবর তুলে ধরার ক্ষেত্রে আপনাদের সহায়তা আন্তরিক ভাবে কাম্য।]



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *