খাস কলকাতায় হাড়হিম কাণ্ড! ভবানীপুুরে প্রকাশ্যে ভাইকে কুপিয়ে ‘খুন’ দাদার

বৈশিষ্ট্যযুক্ত/FEATURED
Spread the love


খাস কলকাতায় দাদার হাতে খুন ভাই! শুক্রবার ঘটনাটি ঘটেছে দক্ষিণ কলকাতার ভবানীপুরে। ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে খুনের অভিযোগ উঠেছে দাদার বিরুদ্ধে। মৃতের গলায় ধারালো অস্ত্রের কোপ রয়েছে বলে জানা গিয়েছে। ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। খুনে অভিযুক্ত দাদাকে গ্রেপ্তার করেছে পুলিশ।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃত যুবকের নাম সুরজ হেলা। বয়স ৩২ বছর। জানা গিয়েছে, শুক্রবার সুরজের সঙ্গে তাঁর দাদা চন্দন হেলার ঝগড়া বাধে। যতীন দাস পার্কের ভেতরে ১৯ ও ২০ নম্বর অস্থায়ী কোয়ার্টারের সামনে বচসা হয়। বচসা গড়ায় হাতাহাতিতে। অভিযোগ, ঝামেলা চলাকালীন সেই সময় ধারালো অস্ত্র দিয়ে ভাই সুরজের উপর হামলা চালায় দাদা চন্দন। ধারালো অস্ত্র দিয়ে গলায় কোপাতে থাকেন বলে অভিযোগ। চিৎকার শুনে ছুটে আসেন স্থানীয়রা। সুরজকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে নিয়ে যাওয়া হয় এসএসকেএম হাসপাতালে। তাঁকে ট্রমা কেয়ার ইউনিটে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হতে শুরু করে। চিকিৎসকদের চেষ্টার পরও সুরজকে বাঁচানো যায়নি।

আরও পড়ুন:

ঘটনার পরই অভিযুক্ত দাদা চন্দনকে গ্রেপ্তার করে পুলিশ। অপরাধে ব্যবহৃত অস্ত্রটি উদ্ধার করেছে পুলিশ। ঘটনাস্থল থেকে সংগৃহীত রক্ত, মৃতের পোশাক উদ্ধার করেছে পুলিশ। দেহ ময়নাতদন্তে পাঠানোর পাশাপাশি উদ্ধার হওয়া সব তথ্য প্রমাণ পাঠানো ফরেনসিকে পাঠানো হচ্ছে বলে পুলিশ সূত্রে খবর। কী কারণে খুন তা নিয়ে ধোঁয়াশা। তবে জানা গিয়েছে, দুই ভাই অবিবাহিত। বিভিন্ন নেশায় তাঁরা আসক্ত ছিলেন। তদন্ত শুরু করেছে পুলিশ।

আরও পড়ুন:

সর্বশেষ খবর

নিয়মিত খবরে থাকতে ফলো করুন





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *