ব্রহ্মপুত্রে ডুবল ভারতের ‘টেস্ট সাম্রাজ্য’, লজ্জার হারে ফের চুনকাম গম্ভীর ব্রিগেড

ব্রহ্মপুত্রে ডুবল ভারতের ‘টেস্ট সাম্রাজ্য’, লজ্জার হারে ফের চুনকাম গম্ভীর ব্রিগেড

বৈশিষ্ট্যযুক্ত/FEATURED
Spread the love


সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ২০২৪-এ নিউজিল্যান্ড, ২০২৫-এ দক্ষিণ আফ্রিকা। ফের দেশের মাটিতে টেস্ট সিরিজে চুনকাম ভারতীয় দল। পরপর দু’বছর দেশের মাটিতে টেস্টে চুনকাম গম্ভীর বাহিনী। ইডেনের পর এবার গুয়াহাটিতে টেস্ট ম্যাচে ৪০৮ রানে হারল ভারত। ব্যাটে-বলে-ফিল্ডিংয়ে-নেতৃত্বে সব দিক থেকে পর্যুদস্ত টিম ইন্ডিয়া। 

শেষদিনে একটা অসম্ভব লক্ষ্য ছিল ভারতের সামনে। প্রায় ৫২২ রান তাড়া করতে হত। আসল সমস্যা কিন্তু সেটা নয়। সারাদিন ধরে ৮ উইকেট বাঁচাতে হত। ভারতীয় দলের ব্যাটিংয়ের যা অবস্থা, তাতে গোটা একদিন ব্যাট করা পাহাড়প্রমাণ কাজই বলা যায়। আর সেটা প্রমাণও করলেন ঋষভ পন্থরা। একদিন তো অনেক দূরের কথা। লাঞ্চ পর্যন্তই টিকে থাকতে পারলেন না নীতীশ কুমার রেড্ডিরা। ২৫ বছর ভারতের মাটিতে টেস্ট সিরিজ অনায়াসে জিতে নিল দক্ষিণ আফ্রিকা। আর এত বড় ব্যবধানে কখনই টেস্ট হারেনি ভারত। 

কোথা থেকে শুরু করা যায়? টসে হারাটা পন্থের হাতে ছিল না। বাকি দল নির্বাচন থেকে বোলিং পরিবর্তন, সবেতেই গন্ডগোল করেছে ভারতের থিঙ্ক ট্যাঙ্ক। ফিল্ডিং সাজানোয় বিস্তর গলদ। কাকে কখন বোলিংয়ে আনতে হবে, ঠিক করে উঠতে পারছিলেন না পন্থ। ফলে দক্ষিণ আফ্রিকা অনায়াসে ৪৮৯ রান করে গেল। আর সেখানে কিনা প্রথম ইনিংসে ভারতীয় দল গুটিয়ে গেল মাত্র ২০১ রানে। কোনও ব্যাটারের যেন মাটি কামড়ে পড়ে থাকার মানসিকতাই নেই। সেখানে ব্যাটে-বলে মার্কো জানসেনের পারফরম্যান্স দেখে শন পোলক বলে গুলিয়ে ফেলা ভুল কিছু নয়।

দ্বিতীয় ইনিংসেও ছবিটা মোটামুটি একই রকম। কুলদীপদের ঝেঁটিয়ে, অর্থাৎ সুইপ-রিভার্স সুইপ করে ২৬০ রান বোর্ডে তুলে ফেলে দক্ষিণ আফ্রিকা। অনেকের মনে হচ্ছিল, তারা হয়তো ডিক্লেয়ার করতে দেরি করছেন। কিন্তু দুই ভারতীয় ওপেনার আউট হয়ে বুঝিয়ে দিলেন কোনও ভুল করেননি টেম্বা বাভুমা।

[প্রিয় পাঠক, খবরটি সদ্য আমাদের কাছে এসেছে। যেটুকু তথ্য এর মধ্যে পাওয়া গিয়েছে, সেটুকুই আপনাদের জানিয়ে দেওয়া হল। গুরুত্বপূর্ণ এই খবরটি খুঁটিনাটি-সহ কিছুক্ষণের মধ্যেই আমরা সবিস্তারে জানাব। অনুগ্রহ করে একটু পরে আর-একবার এই পেজটি রিফ্রেশ করুন, যাতে পূর্ণাঙ্গ খবর ও খবরটির অন্যান্য খুঁটিনাটি আপনারা জেনে নিতে পারেন। এই সময়টুকু আমরা আপনাদের কাছে চেয়ে নিলাম। পাশাপাশি উল্লেখ থাক, সম্প্রতি নেটমাধ্যমে নানারকম ভুয়ো খবরের ছড়াছড়ি। সে বিষয়ে আমরা যথাসম্ভব সতর্ক থেকেই খবর পরিবেশন করি। যে-কোনো খবরের সত্যাসত্য যাচাই করে তবেই আপনাদের কাছে তা পৌঁছে দেওয়া আমাদের কর্তব্য। আপনারা আমাদের সঙ্গে থাকুন, ঠিক ও তথ্যনিষ্ঠ খবর তুলে ধরার ক্ষেত্রে আপনাদের সহায়তা আন্তরিকভাবে কাম্য।]



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *