কিছুদিন আগেই পাকিস্তানের তরফ থেকে জানানো হয়েছিল, ভারতের মাটিতে তারা খেলতে আসবে। তার পর ডিগবাজি খেয়ে জানানো হয়, তাদের জন্য বিকল্প ভেন্যুর ব্যবস্থা করা হোক। অথবা গোটা টুর্নামেন্টই অন্য দেশে সরিয়ে দেওয়া হোক। যা জানা যাচ্ছে, এশিয়ান হকি চ্যাম্পিয়ন্স ট্রফিতে তাদের পরিবর্ত দল হিসাবে খেলবে বাংলাদেশ।
২৭ অক্টোবর থেকে ভারতের মাটিতে শুরু হচ্ছে হকি এশিয়ান চ্যাম্পিয়নশিপ ট্রফি। চলবে ৫ নভেম্বর পর্যন্ত। জলন্ধর ও মোহালির হকি স্টেডিয়ামে ৬টি দল খেলবে। ভারত ছাড়াও আছে জাপান, চিন, মালয়েশিয়া ও দক্ষিণ কোরিয়া। পাকিস্তানের খেলতে আসা নিয়ে সংশয়ের মাঝে এবার জানা গেল তাদের বদলে খেলবে বাংলাদেশ। লিগ পর্বের সমস্ত ম্যাচ হবে জলন্ধরের অলিম্পিয়ান সুরজিৎ সিং হকি স্টেডিয়ামে। গ্রুপ পর্বের ম্যাচ হবে মোহালির অলিম্পিয়ান বলবীর সিং সিনিয়র আন্তর্জাতিক হকি স্টেডিয়ামে।
আরও পড়ুন:
Pakistan pulls out of the Hockey Asian Champions Trophy 2026 to be held in Punjab. Bangladesh replaces Pakistan. https://t.co/Fh5C9x1c5S
— ANI (@ANI) October 9, 2026
জানা গিয়েছে, এশিয়ান হকি ফেডারেশন ও হকি ইন্ডিয়ার কাছে বারবার নিরপেক্ষ ভেন্যুর আবেদন করে পাকিস্তান। সেদেশের ফেডারেশনের প্রেসিডেন্ট মহিউদ্দিন আহমেদ ওয়ানি সরকারিভাবে বিবৃতি দিয়ে বলেন, এশিয়ান হকি ফেডারেশনের কাছে আবেদন করেছেন তাঁরা। পাকিস্তানের ম্যাচ যেন অন্যত্র আয়োজন করা হয়, তা না হলে গোটা টুর্নামেন্টটাই সরিয়ে দেওয়া হোক। বর্তমানে ভারত-পাকিস্তানের সম্পর্ক এবং ভারতের মাটিতে পাক খেলোয়াড়দের কথা মাথায় রেখেই এই সিদ্ধান্ত। তাতে কর্ণপাত না করে নির্ধারিত ভেন্যুতেই ম্যাচ আয়োজনে সিলমোহর দেওয়া হয়।
এরপর নাম প্রত্যাহার করে নেয় পাকিস্তান। তবে টুর্নামেন্ট পাঁচ দলের না করে আয়োজকরা বাংলাদেশকে আমন্ত্রণ জানায়। যাতে ছয় দলের কমে টুর্নামেন্ট আয়োজন করা যায়, তাই আগেই বাংলাদেশ এবং ওমানকে রিজার্ভ দল হিসাবে রেখেছিল, সেখান থেকে বাংলাদেশকে সুযোগ দেওয়া হল। উল্লেখ্য, চলতি বছর টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে ঠিক একইরকম দাবি জানিয়েছিল বাংলাদেশ। শেষ পর্যন্ত টুর্নামেন্ট বয়কট করে তারা। গত বছর ভারতে হকি এশিয়া কাপ খেলতে আসেনি। এবার হকিতেও একই চিত্র।
আরও পড়ুন:
সর্বশেষ খবর
