ফের অস্বাভাবিক মৃত্যু খড়গপুর আইআইটিতে। বৃহস্পতিবার বিকালে আইআইটি চত্বরে নালন্দা কমপ্লেক্সের নিচ থেকে এক পড়ুয়ার মৃতদেহ উদ্ধার হয়েছে। নাম অঙ্কিত শর্মা (২০)। বাড়ি রাজস্থানে। মৃত পড়ুয়া মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্র। তিনি আইআইটি চত্বরে গোখেল হলে থাকতেন। জানা গিয়েছে, ওইদিন পড়ুয়া নালন্দা কমপ্লেক্সে পড়তে যান। তার কিছুক্ষণ পর এই কমপ্লেক্সের সামনে থেকে গুরুতর জখম অবস্থায় উদ্ধার করে ডাঃ বিধানচন্দ্র রায় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে তাঁকে মৃত বলে ঘোষণা করা হয়।
[প্রিয় পাঠক, খবরটি সদ্য আমাদের কাছে এসেছে। যেটুকু তথ্য এর মধ্যে পাওয়া গিয়েছে, সেটুকুই আপনাদের জানিয়ে দেওয়া হল। গুরুত্বপূর্ণ এই খবরটি খুঁটিনাটি-সহ কিছুক্ষণের মধ্যেই আমরা সবিস্তারে জানাব। অনুগ্রহ করে একটু পরে আর-একবার এই পেজটি রিফ্রেশ করুন, যাতে পূর্ণাঙ্গ খবর ও খবরটির অন্যান্য খুঁটিনাটি আপনারা জেনে নিতে পারেন। এই সময়টুকু আমরা আপনাদের কাছে চেয়ে নিলাম। পাশাপাশি উল্লেখ থাক, সম্প্রতি নেটমাধ্যমে নানারকম ভুয়ো খবরের ছড়াছড়ি। সে বিষয়ে আমরা যথাসম্ভব সতর্ক থেকেই খবর পরিবেশন করি। যে-কোনো খবরের সত্যাসত্য যাচাই করে তবেই আপনাদের কাছে তা পৌঁছে দেওয়া আমাদের কর্তব্য। আপনারা আমাদের সঙ্গে থাকুন, ঠিক ও তথ্যনিষ্ঠ খবর তুলে ধরার ক্ষেত্রে আপনাদের সহায়তা আন্তরিকভাবে কাম্য।]
সর্বশেষ খবর
