খটখটে রোদ নাকি ঝড়বৃষ্টি? শেষ দফায় ভোট দিতে যাওয়ার আগে দেখুন আবহাওয়ার পূর্বাভাস

খটখটে রোদ নাকি ঝড়বৃষ্টি? শেষ দফায় ভোট দিতে যাওয়ার আগে দেখুন আবহাওয়ার পূর্বাভাস

স্বাস্থ্য/HEALTH
Spread the love


বুধে বঙ্গে শেষ দফার ভোট। কলকাতা ও আশপাশের ৬টি জেলার ১৪২ আসনে ভোটগ্রহণ। প্রখর বৈশাখে নির্বাচন পর্ব চলছে রাজ্যে। ভোট দিতে যাওয়ার বঙ্গবাসীর উদ্বেগ বাড়াচ্ছে এই তীব্র খরতাপ। ঘণ্টার পর ঘণ্টা ভোটের লাইনে দাঁড়ানোর চিন্তা রয়েছে। জেনে নিন আবহাওয়ার পূর্বাভাস। হাওয়া অফিসের পূর্বাভাস, আগামী চারদিন উত্তর ও দক্ষিণবঙ্গে দুর্যোগের প্রবল আশঙ্কা। কালবৈশাখী এবং বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি। কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টি ও বজ্রপাতের আশঙ্কা রয়েছে। উত্তরবঙ্গের উপরের দিকের পাঁচ জেলা এবং দক্ষিণবঙ্গের দু-এক জেলাতে ভারী বৃষ্টির আশঙ্কার কথা শোনালেন আবহবিদরা।

আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস, বুধবার নির্বাচনের দিন দক্ষিণবঙ্গে ঝড়বৃষ্টির আশঙ্কা রয়েছে। ভারী বৃষ্টি হতে পারে পূর্ব বর্ধমান ও সংলগ্ন জেলাগুলিতে। কালবৈশাখী ও শিলাবৃষ্টির সতর্কতা কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা জেলাতে। নদিয়াতেও প্রবল ঝড়বৃষ্টির আশঙ্কা। অর্থাৎ দ্বিতীয় তথা শেষ দফা নির্বাচনে সব জেলাতেই ঝড়বৃষ্টির আশঙ্কার কথা শুনিয়েছে হাওয়া অফিস। দক্ষিণবঙ্গে আজ, মঙ্গলবার নির্বাচনের আগের দিন ঝড়বৃষ্টি ও কালবৈশাখীর সতর্কতা। নদিয়া, পূর্ব বর্ধমান উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সঙ্গে ঘণ্টায় ৬০ কিলোমিটার গতিবেগে দমকা বাতাস বইবে। একই পরিস্থিতি পশ্চিম বর্ধমান জেলাতেও। কলকাতা-সহ বাকি জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সঙ্গে ৩০ থেকে ৫০ কিলোমিটার গতিবেগে ঝোড়ো বাতাস বইতে পারে।

আরও পড়ুন:

বুধবার তীব্র ঝড়ের সঙ্গে শিলাবৃষ্টি এবং বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির আশঙ্কা! পূর্ব বর্ধমান জেলায় ভারী বৃষ্টির সতর্কতা। বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা সঙ্গে ঝোড়ো হাওয়া-সহ শিলাবৃষ্টি কালবৈশাখীর সতর্কতা কলকাতা উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা হাওড়া, হুগলি, পূর্ব ও পশ্চিম বর্ধমান, বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর জেলাতে ৫০ থেকে ৬০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইবে। বাকি সব জেলাতেই বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সঙ্গে ৪০ থেকে ৫০ কিলোমিটার গতিবেগে ঝোড়ো বাতাস বইবে। দক্ষিণবঙ্গের বাকি জেলাতেও ঝড়বৃষ্টির সম্ভাবনা।

উত্তরবঙ্গেও ভারী বৃষ্টির সতর্কতা। ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা বৃহস্পতিবার। সপ্তাহজুড়েই বজ্রবিদ্যুৎসহ ঝড়-বৃষ্টি উত্তরবঙ্গের সব জেলাতে। প্রবল বৃষ্টির কারণে আগামী দু-তিনদিনে তিন থেকে চার ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা কমতে পারে বিভিন্ন জেলায়। মঙ্গলবার সকাল থেকে কলকাতার আবহাওয়া খানিকটা খামখেয়ালি। কখনও মেঘলা আকাশ, কখনও আংশিক মেঘলা আকাশ। ভ্যাপসা গরম। তবে দমকা হাওয়ায় অস্বস্তি কমতে পারে। আজ বিক্ষিপ্তভাবে ঝড়বৃষ্টির সম্ভাবনা থাকবে। দুপুরের পর সম্ভাবনা বাড়বে। বজ্রপাত এবং ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার গতিতে দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে। বুধ এবং বৃহস্পতিবার কালবৈশাখীর সম্ভাবনা। তাপমাত্রা ৩ থেকে ৪ ডিগ্রি সেলসিয়াস কমতে পারে। কলকাতায় আজ সর্বনিম্ন তাপমাত্রা ২৮.৫ ডিগ্রি সেলসিয়াস। সোমবার দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩২.৬ ডিগ্রি। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ আপেক্ষিক আর্দ্রতা ৭২ থেকে ৮৫ শতাংশ।

আরও পড়ুন:

সর্বশেষ খবর

নিয়মিত খবরে থাকতে ফলো করুন





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *