ক্রিকেট মাঠে ম্যাচের আগে জাতীয় সঙ্গীত ‘জনগণমন’ গাওয়া হয়। এবার ভারতের টি-টোয়েন্টি ম্যাচে বেজে উঠল ‘বন্দে মাতরম’। দিল্লিতে আফগানিস্তানের বিরুদ্ধে মুখোমুখি টিম ইন্ডিয়া। সেখানে জাতীয় স্তোত্রে কণ্ঠ মেলালেন শ্রেয়স আইয়ার, জশপ্রীত বুমরাহরা। এই প্রথমবার ভারতের ক্রিকেট ম্যাচে ‘বন্দে মাতরমে’র সুর শোনা গেল।
দিল্লিতে আফগানিস্তানের বিরুদ্ধে ভারতের ম্যাচ ‘অ্যাওয়ে ম্যাচ’। আফগানিস্তান নিজেদের দেশে খেলার সুযোগ পায় না। ভারতই এখন তাদের ‘ঘরের মাঠ’। সেখানে প্রথমবার ভারতের বিরুদ্ধে আয়োজকের ভূমিকায় আফগানরা। টসের পর টিম ইন্ডিয়ার সদস্যরা সারবদ্ধভাবে দাঁড়াতে প্রথমে শুরু হয় জাতীয় সঙ্গীত। ‘জনগণমন’-তে কণ্ঠ মেলান টিম ইন্ডিয়ার সদস্যরা। তারপর বেজে ওঠে ‘বন্দে মাতরম।’
আরও পড়ুন:
দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে যে জাতীয় স্তোত্র বাজানো হবে, তা জানানো হয়নি। এই প্রথমবার ভারতের কোনও আন্তর্জাতিক ম্যাচে ‘বন্দে মাতরম’ বাজানো হল। কেন্দ্রের নির্দেশিকা অনুযায়ী পুরো ছ’টি স্তবকই পরিবেশন করা হয়। জুন মাসের পর দেশের মাটিতে কোনও ম্যাচ খেলতে নামল টিম ইন্ডিয়া। এর মাঝে জুলাই মাসে ধ্বনি ভোটে পাশ হয়ে যায় জাতীয় সম্মান অবমাননা প্রতিরোধ (সংশোধন) বিল, ২০২৬। যেখানে বলা হয়েছে, রবীন্দ্রনাথ ঠাকুর রচিত জাতীয় সঙ্গীত ‘জনগণ’র মতোই বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় রচিত জাতীয় গান ‘বন্দে মাতরম’-কে অপমান করলে পেতে হবে কঠিন শাস্তি।
Peak detailing by BCCI
Vande Mataram performed earlier than the match
Ready for libtard meltdown 😹#IndvAfg pic.twitter.com/mstHfC3a9x
— Lala (@LalaXd) September 13, 2026
এই প্রথমবার স্বাধীনতা দিবসে লালকেল্লায় ‘বন্দে মাতরম’ গাওয়া হয়েছে। চলতি বছরে ‘বন্দে মাতরম’ ১৫০ বছরে পা দিয়েছে। তা উদযাপন করতেই এই সিদ্ধান্ত। সমস্ত সরকারি অনুষ্ঠানে, সব স্কুলে জাতীয় সঙ্গীত ‘জনগণমন’ পরিবেশনের পরই বাজাতে হবে ‘বন্দে মাতরম’। যে অনুষ্ঠানে রাষ্ট্রপতি উপস্থিতি থাকেন সেখানে তিনি আসা ও যাওয়ার সময় পরিবেশন করতে হবে এই গান।
আরও পড়ুন:
সর্বশেষ খবর
