‘কোথায় দাদা, কোথায় আমি’, সৌরভের জুতোয় পা গলাতে ভয় দেবের! ‘দাদাগিরি’ শেখালেন যিশু-আবির

‘কোথায় দাদা, কোথায় আমি’, সৌরভের জুতোয় পা গলাতে ভয় দেবের! ‘দাদাগিরি’ শেখালেন যিশু-আবির

ইন্ডিয়া খবর/INDIA
Spread the love


‘দাদাগিরি’ মানেই সৌরভ গঙ্গোপাধ্যায়- এযাবৎকাল আপামর দর্শককুলের কাছে এটাই সমার্থক হয়ে উঠেছিল। তবে এবার সঞ্চালনায় রদবদল। ‘প্রিন্স অফ ক্যালকাটা’র পরিবর্তে এবার টেলিভিশনের পর্দায় ‘দাদাগিরি’ করবেন দেব। সৌরভের জুতোয় সুপারস্টারের পা গলানোর গুঞ্জনটা মাসখানেক ধরেই সেলেব পাড়ার অন্দরে জারি ছিল। একমাসব্যাপী জল্পনার পর শেষমেশ গত মঙ্গলবার টেলিপর্দায় ‘দাদা’ হিসেবে আত্মপ্রকাশের খবরে সিলমোহর দেন খোদ দেব। প্রথমত, নতুন সফর। দ্বিতীয়ত, বিগত একদশকে সৌরভের লিগ্যাসি। অতঃপর সঞ্চালক হিসেবে মহারাজের সঙ্গে দেবের তুলনা যে আসবে, সেটাই স্বাভাবিক। সুপারস্টার সাংসদ আগেই জানিয়েছিলেন, তার ‘একটু ভয়-নার্ভাসে’র কথা। কিন্তু যিশু-আবিরের মন্ত্রেই শেষমেশ সংকোচ কাটল দেবের। কীরকম?

দেবের কাঁধে হাত রেখে ভরসা জুগিয়ে যিশু বলেন, ‘আরে, আমরা পারলে তুই পারবি না?’ পাশেই বসে থাকা আবির চট্টোপাধ্যায় বললেন, ‘একদমই তাই, তোমার ময়দানে…।’ 

আরও পড়ুন:

সদ্য ‘দাদাগিরি’র নতুন প্রোমো প্রকাশ্যে এসেছে। সেখানেই দেখা গেল, চ্যানেলের দুই সুপারস্টার সঞ্চালক যিশু সেনগুপ্ত এবং আবির চট্টোপাধ্যায়কে নিয়ে মহাচমক! সংশ্লিষ্ট শোয়ের সঞ্চালনার দায়ভার পড়তেই দেব কেমন যেন নার্ভাস হয়ে পড়েছেন! কারও কোনও কথাই কানে তুলতে নারাজ তিনি এক্ষেত্রে। এক মিনিট কুড়ি সেকেন্ডের প্রোমোয় সুপারস্টারকে দুরু-দুরু বুকে এও বলতে শোনা যায় যে, ‘কোথায় দাদা আর কোথায় আমি…’। বাংলার মহাতারকা হওয়া সত্ত্বেও সৌরভের জুতোয় পা গলানোর প্রাক্কালে সংকোচ বোধ করছিলেন তিনি। এমতাবস্থাতেই সেটে হঠাৎ দেখা যিশু-আবিরের সঙ্গে। সংশ্লিষ্ট চ্যানেলের দুই সুপারস্টার সঞ্চালক তাঁরা। যিশু-আবিরই শেষমেশ দেবকে ‘দাদাগিরি’ করতে রাজি করালেন। কীরকম? দেবের কাঁধে হাত রেখে ভরসা জুগিয়ে যিশু বলেন, ‘আরে, আমরা পারলে তুই পারবি না?’ পাশেই বসে থাকা আবির চট্টোপাধ্যায় বললেন, ‘একদমই তাই, তোমার ময়দানে তুমিও তো দাদা, তাই না?’ সিনিয়র যিশু সায় দিতেই দেব চলে গেলেন ‘দাদাগিরি’ সঞ্চালনার কর্তব্য পালনে। আর তিন সুপারস্টারকে নিয়ে শোয়ের এহেন প্রোমোই এখন চর্চার শিরোনামে।

এপ্রিল মাসের শেষ নাগাদ কলকাতার অলি-গলি থেকে গঙ্গার ঘাটে ‘নতুন বাংলার নতুন দাদাগিরি’র প্রোমো শুট করেছিলেন দেব। কিন্তু সেসময়ে কাকপক্ষীতেও টের পেতে দেননি। এযাবৎকাল জি বাংলার প্ল্যাটফর্মে ‘প্রিন্স অফ ক্যালকাটা’র দাদাগিরিতে মুগ্ধ হয়েছেন আপামর বাঙালি। কারণ ক্রিকেটের ময়দান হোক বা দর্শকে ভরা প্রেক্ষাগৃহের মঞ্চে সঞ্চালনার দায়িত্ব, সবেতেই স্বাতন্ত্র্য বজায় রেখেছেন সৌরভ গঙ্গোপাধ্যায়। তবে এবার ‘দাদাগিরি’ সঞ্চালনায় রদবদল। কারণ ‘দাদাগিরি’র মঞ্চ মাতানোর পর এবার বাংলার ‘বিগ বস’ সঞ্চালনার দায়িত্ব পেয়েছেন মহারাজ। তখন থেকেই দর্শকমনে নতুন ‘দাদা’কে নিয়ে কৌতূহল। প্রোমো প্রকাশ্যে আসার পর একাংশ যদিও সৌরভের ‘লিগ্যাসি’র কথা মনে করিয়ে দিয়েছেন, তবে দেব অনুরাগীদের অ্যাড্রিনালিন রাশ কিন্তু তুঙ্গে। কেউ বা আবার সুপারস্টারের বাচনভঙ্গী নিয়েও সন্দেহ প্রকাশ করেছেন! এবার শুধু শো শুরু হওয়ার অপেক্ষা। সেখানে ‘গুগলি মহারণে’ কেমন চমক দেন দেব? সেটাই দেখার অপেক্ষায় অনুরাগীকুল।

আরও পড়ুন:

সর্বশেষ খবর

নিয়মিত খবরে থাকতে ফলো করুন





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *