কেন্দ্রীয়মন্ত্রী পুরী-সহ ৮ পুরনো মুখ বাদ! উত্তরপ্রদেশে বিজেপির রাজ্যসভা প্রার্থী তালিকায় বিরাট চমক

বৈশিষ্ট্যযুক্ত/FEATURED
Spread the love


উত্তরপ্রদেশে বিজেপির রাজ্যসভার প্রার্থী তালিকায় চমক। বাদ পড়লেন কেন্দ্রীয় মন্ত্রী হরদীপ সিং পুরী,  বিএল বর্মাও। বিদায়ী কোনও সাংসদকেই পুনরায় মনোনয়ন না দিয়ে সম্পূর্ণ নতুন আট প্রার্থীর নাম ঘোষণা করল গেরুয়া দল। ২০২৬ সালেও এ রাজ্যে জাতপাতের ভিত্তিতে ভোট ভাগাভাগির বিষয়টি অস্বীকার করা কঠিন। সে কথা মাথায় রেখেই প্রার্থীদের নির্বাচন করা হয়েছে।

প্রার্থী তালিকায় নেই রাজ্যসভার পুরনো মুখ অরুণ সিং, সীমা দ্বিবেদী, নীরজ শেখর, ব্রিজ লাল এবং গীতা শাক্যও। অন্যদিকে দীনেশ শর্মা, যিনি আগে যোগীরাজ্য থেকে রাজ্যসভার সদস্য ছিলেন, এখন আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের লেফটেন্যান্ট গভর্নর। প্রকাশিত প্রার্থী তালিকায় নাম রয়েছে ধরমপাল সিং, রাধাকান্ত ওঝা, প্রকাশ পাল, বিদ্যাসাগর সোনকার, গোপীকৃষ্ণ পান্ডে, প্রিয়াঙ্কা সিং রাওয়াত, রামপ্রতাপ সিং চৌহান এবং শ্রুতি গঙ্গওয়ারকে।

আরও পড়ুন:

আগামী ১৬ অক্টোবর উত্তরপ্রদেশে রাজ্যসভার ১০ আসনে ভোটগ্রহণ। বিধানসভায় দলগুলোর শক্তি অনুযায়ী, বিজেপি আটটি এবং সমাজবাদী পার্টি দু’টি আসনে জয়লাভ করবে বলে আশা করা হচ্ছে। বিশেষজ্ঞদের বক্তব্য, ২০২৭ সালের বিধানসভা নির্বাচনের কথা মাথায় রেখে রাজ্যসভার প্রার্থী তালিকা তৈরি করেছে বিজেপি। জাতিগত প্রতিনিধিত্ব ও সাংগঠনিক অভিজ্ঞতার সমন্বয় ঘটানো হয়েছে নয়া প্রার্থী তালিকায়। আটজনের মধ্যে তিনজন ওবিসি প্রার্থী, দু’জন তফসিলি জাতিভুক্ত এবং তিনজন উচ্চবর্ণের প্রার্থী রয়েছেন। দু’জন মহিলা।

আরও পড়ুন:

ওবিসি প্রার্থীদের মধ্যে লোধি, পাল ও কুর্মি সম্প্রদায়ের প্রতিনিধিরাও রয়েছেন। অন্যদিকে উচ্চবর্ণের প্রার্থীদের মধ্যে রয়েছেন দু’জন ব্রাহ্মণ ও একজন রাজপুত। অর্থাৎ রাজনৈতিক জয় পেতে সামাজিক ভারসাম্য তথা ভোটব্যাঙ্কের সবদিক বজায় রেখে নয়া প্রার্থী তালিকা তৈরি করেছে বিজেপি।

আরও পড়ুন:

সর্বশেষ খবর

নিয়মিত খবরে থাকতে ফলো করুন





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *