Suvendu Adhikari | “ঘর থেকেই বের হতে পারবেন না”, এসএসকেএম বিতর্ক নিয়ে মমতাকে হুঁশিয়ারি শুভেন্দুর!

ভিডিও/VIDEO
Spread the love


উত্তরবঙ্গ সংবাদ অনলাইন ডেস্কঃ এসএসকেএম (SSKM) হাসপাতাল কর্তৃপক্ষকে আইনি চিঠি পাঠানোর পাল্টা জবাবে প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে তীব্র আক্রমণ করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। নবান্নের সভাঘরে এক সাংবাদিক বৈঠকে শুভেন্দু সাফ জানিয়ে দিয়েছেন, অতীতে নন্দীগ্রামের পা ভাঙার ঘটনা নিয়ে বেশি বাড়াবাড়ি করলে তিনি আরও গোপন এক্স-রে এবং এমআরআই রিপোর্ট ফাঁস করে দেবেন। ফলস্বরূপ পরিস্থিতি এমন দাঁড়াবে যে ঘর থেকেই বের হতে পারবেন না প্রাক্তন মুখ্যমন্ত্রী।

২০২১ সালের বিধানসভা নির্বাচনে নন্দীগ্রামে প্রচারের সময় পায়ে চোট পেয়েছিলেন তৎকালীন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। দীর্ঘদিন হুইলচেয়ারে বসে প্রচার চালিয়ে সেই ঘটনাকে রাজনৈতিক হাতিয়ার করেছিল তাঁর দল। সম্প্রতি উপনির্বাচনের প্রচারমঞ্চ থেকে বর্তমান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী দাবি করেন, একুশের সেই পা ভাঙার পুরো ঘটনাই ছিল একটি ‘রাজনৈতিক নাটক’। এর সপক্ষে তিনি ৫ বছর আগের কয়েকটি হাসপাতালের চিকিৎসা সংক্রান্ত নথিপত্র জনসমক্ষে আনেন।

এরপরই গোপনীয়তা ভঙ্গ এবং বিনা অনুমতিতে ব্যক্তিগত মেডিক্যাল রিপোর্ট ফাঁসের অভিযোগে এসএসকেএম হাসপাতালের ডিরেক্টর, সুপার ও সংশ্লিষ্ট বিভাগীয় প্রধানকে আইনি চিঠি পাঠান মমতার আইনজীবী।

এই বিষয়টি নিয়ে প্রশ্ন করা হলে শুভেন্দুবাবু স্পষ্ট ভাষায় জানান, নথি আইনগতভাবেই উদ্ধার করা হয়েছে। মমতার আইনজীবীর চিঠির প্রসঙ্গ উড়িয়ে দিয়ে তিনি বলেন, “ওঁকে অত ঘাঁটাঘাঁটি করতে মানা করুন। এক্স-রে রিপোর্ট আর এমআরআই রিপোর্ট দেখাতে শুরু করি, তাহলে আর বাড়ি থেকে বের হতে পারবেন না।”

মুখ্যমন্ত্রী আরও দাবি করেন, অতীতে সাংবিধানিক পদে থেকে নিজেই সবকিছু পাবলিক করেছিলেন এবং নিজের ড্রয়ারে থাকা ফাইল বা নথি সব জায়গায় সুরক্ষিত রাখতে পারেননি। এই রাজনৈতিক তরজা ঘিরে এখন রাজ্য রাজনীতিতে নতুন করে চরম উত্তাপ ছড়িয়েছে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *