কৃষিযন্ত্র বাংলায় আনতে তোলা তুলছে পুলিশেরই একাংশ! সব হিসাব হবে, হুঁশিয়ারি দিলীপের

কৃষিযন্ত্র বাংলায় আনতে তোলা তুলছে পুলিশেরই একাংশ! সব হিসাব হবে, হুঁশিয়ারি দিলীপের

স্বাস্থ্য/HEALTH
Spread the love


এবার পঞ্চায়েতমন্ত্রীর নিশানায় পুলিশের একাংশ। ভিনরাজ্য থেকে বাংলায় কৃষি যন্ত্রপাতি আনতে পুলিশ বা এজেন্সিকে ২০ হাজার টাকা পর্যন্ত দিতে হচ্ছে বলে জানিয়েছেন দিলীপ। একটি অনুষ্ঠানে গিয়ে বিস্ফোরক অভিযোগ করেছেন মন্ত্রী। রাজ্য পুলিশের একাংশ এই কাণ্ডে যুক্ত। কাউকে ছাড়া হবে না বলে জানিয়েছেন তিনি।

ভিনরাজ্যে থেকে অত্য়াধুনিক যন্ত্র বাংলায় আসে। অনেকেই তা ভাড়া করে নিয়ে আসেন। দিলীপের দাবি, বাংলা সীমান্তে প্রবেশের সময় পুলিশের একাংশকে ২০ হাজার পর্যন্ত তোলা দিতে হয়। সেই অংশ দালালদের সঙ্গে যুক্ত বলেও দাবি তাঁর। বুধবার ‘বিশ্ব বাংলা কনভেনশন সেন্টারে’ বিকশিত এগফুড টেক সামিটে গিয়ে দিলীপ বলেন, “বছরে নির্দিষ্ট সময়ে বাইরে থেকে যন্ত্র আনা হয়। কয়েক মাস ব্যবহার করা হয়। সীমান্ত পেরিয়ে আসার সময় পুলিশ হোক কিংবা অন্য এজেন্সি ২০ হাজার টাকা পর্যন্ত নিচ্ছে। ২০ হাজার দিয়ে দিলে থাকবে কী?”

আরও পড়ুন:

দিলীপের এই মন্তব্যের পর পুলিশ মহলের একাংশ বলছে, মন্ত্রী যা বলেছেন তা একেবারেই অমূলক নয়। তবে সবাইকে একই নজরে দেখলে হবে না। সীমান্তবর্তী এলাকার অনেক পুলিশ আধিকারিকরা এই কাণ্ডে যুক্ত থাকতে পারেন। তাঁদের শনাক্ত করে দ্রুত পদক্ষেপ করতে হবে। কয়েকজনের জন্য গোটা ডিপার্টমেন্টের নাম বদনাম হচ্ছে। অনুষ্ঠান শেষে দিলীপ আরও বলেন, “সবই আমরা জেনেছি। সবে সরকার তৈরি হয়েছে। নিয়ম তৈরি হবে। কৃষকরা অনুমতি নিয়ে সব নিয়ে আসে। তারপরও বিপাকে পড়তে হয়।”

উল্লেখ্য, এর আগে দলের নেতাদের বিরুদ্ধে তোলাবাজি নিয়ে সরব হয়েছিলেন দিলীপ। কিছু বিজেপি কর্মী ও নেতা হঠাৎ ক্ষমতা পেয়ে মধুতে আসক্ত হয়েছেন বলে সমালোচনা করেছিলেন। তাঁদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ারও হুঁশিয়ারি দিয়েছিলেন। এবার পুলিশের একাংশ তোলা তুলছে বলে বিস্ফোরক অভিযোগ তুললেন তিনি।

আরও পড়ুন:

সর্বশেষ খবর

নিয়মিত খবরে থাকতে ফলো করুন





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *