কাশ্মীর বিধানসভায় খামেনেইর পোস্টার হাতে বিক্ষোভ, উঠল আমেরিকা বিরোধী স্লোগান

কাশ্মীর বিধানসভায় খামেনেইর পোস্টার হাতে বিক্ষোভ, উঠল আমেরিকা বিরোধী স্লোগান

বৈশিষ্ট্যযুক্ত/FEATURED
Spread the love


সরকার ও বিরোধী পক্ষের বিধায়কদের ধুন্ধুমার বিক্ষোভে শুক্রবার অশান্ত হল জম্মু ও কাশ্মীর বিধানসভা। প্রধান শাসকদল ন্যাশনাল কনফারেন্স -সহ উপত্যকার আঞ্চলিক দলগুলি ইরানে ইজরায়েল ও আমেরিকার হামলা এবং আয়াতোল্লা আলি খামেনেইর হত্যার প্রতিবাদে সরব হন। তাঁদের হাতে ছিল প্রয়াত ইরানের সর্বোচ্চ নেতার ছবি। অন্যদিকে জম্মুতে একটি জাতীয় আইন বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার দাবিতে প্ল্যাকার্ড প্রদর্শন করেন বিজেপি বিধায়করা। সব মিলিয়ে হট্টগোল তুমুল হলে অধিবেশন মুলতুবি করেন স্পিকার আবদুল রহিম রাঠের।

স্পিকার বারবার শৃঙ্খলা বজায় রাখার আবেদন সত্ত্বেও বিভিন্ন দলীয় সদস্যরা স্লোগান দিয়ে, প্ল্যাকার্ড প্রদর্শন করে এবং সংসদের ওয়েলে ভিড় জমিয়ে প্রশ্নোত্তর পর্ব ব্যাহত করেন। ২ থেকে ২০ ফেব্রুয়ারি চলে প্রথম পর্বের অধিবেশন। পাঁচ সপ্তাহের বিরতির শেষে ২৭ মার্চ জম্মুতে বিধানসভার বাজেট অধিবেশন পুনরায় শুরু হয়েছিল। সেদিনই অরাজক পরিস্থিতি তৈরি হল। শাসক দল জম্মু ও কাশ্মীর ন্যাশনাল কনফারেন্স (জেকেএনসি), কংগ্রেস, সিপিআই(এম), নির্দল এবং বিরোধী দল পিডিপির বিধায়করা খামেনেই হত্যার নিন্দা জানিয়ে বিক্ষোভ প্রদর্শন করেন। বেশ কয়েকজন বিধায়ক খামেনেইর পোস্টার নিয়ে, হাতে কালো ফিতে বেধে বিধানসভায় ইজরায়েল ও আমেরিকার বিরুদ্ধে স্লোগান দেন।

[প্রিয় পাঠক, খবরটি সদ্য আমাদের কাছে এসেছে। যেটুকু তথ্য এর মধ্যে পাওয়া গিয়েছে, সেটুকুই আপনাদের জানিয়ে দেওয়া হল। গুরুত্বপূর্ণ এই খবরটি খুঁটিনাটি-সহ কিছুক্ষণের মধ্যেই আমরা সবিস্তারে জানাব। অনুগ্রহ করে একটু পরে আর-একবার এই পেজটি রিফ্রেশ করুন, যাতে পূর্ণাঙ্গ খবর ও খবরটির অন্যান্য খুঁটিনাটি আপনারা জেনে নিতে পারেন। এই সময়টুকু আমরা আপনাদের কাছে চেয়ে নিলাম। পাশাপাশি উল্লেখ থাক, সম্প্রতি নেটমাধ্যমে নানারকম ভুয়ো খবরের ছড়াছড়ি। সে বিষয়ে আমরা যথাসম্ভব সতর্ক থেকেই খবর পরিবেশন করি। যে-কোনো খবরের সত্যাসত্য যাচাই করে তবেই আপনাদের কাছে তা পৌঁছে দেওয়া আমাদের কর্তব্য। আপনারা আমাদের সঙ্গে থাকুন, ঠিক ও তথ্যনিষ্ঠ খবর তুলে ধরার ক্ষেত্রে আপনাদের সহায়তা আন্তরিক ভাবে কাম্য।]

সর্বশেষ খবর

নিয়মিত খবরে থাকতে ফলো করুন





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *