কার্যালয়ে কার্তুজ, গোপন ডেরায় ইসিএলের নথি! দেড় মাস পর পুলিশের জালে বিধায়ক পুত্র ‘বাহুবলী’ প্রেমপাল

সিনেমা/বিনোদন/থিয়েটার
Spread the love


দীর্ঘদিন ভিন রাজ্যে আত্মগোপন করে থাকার পর অবশেষে পুলিশের জালে আসানসোলের জামুড়িয়ার প্রাক্তন তৃণমূল বিধায়ক হরেরাম সিংয়ের বিতর্কিত ছেলে প্রেমপাল সিং। গোপন সূত্রে খবর পেয়ে অন্ডাল বিমানবন্দর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে জামুড়িয়া থানার পুলিশ। ধৃতের বিরুদ্ধে বেআইনি কয়লা ও বালি পাচার, অবৈধ সিন্ডিকেট চালানো-সহ একাধিক গুরুতর অভিযোগ রয়েছে। শুক্রবারই তাঁকে আসানসোল আদালতে পেশ করা হবে।

​প্রসঙ্গত, প্রায় দেড় মাস আগে, অর্থাৎ গত ১ জুলাই জামুড়িয়ার বহুলা এলাকায় প্রাক্তন বিধায়কের বাড়ি সংলগ্ন কার্যালয়ে আচমকা অভিযান চালিয়েছিল পুলিশ। সেই তল্লাশিতে উদ্ধার হয়েছিল ইস্টার্ন কোলফিল্ডস লিমিটেডের বেশ কিছু গোপন নথিপত্র এবং ৮০ রাউন্ড ব্যবহৃত কার্তুজ! একটি ব্যক্তিগত কার্যালয়ে কীভাবে সরকারি কোল কোম্পানির গোপন নথি এল এবং অত বিপুল পরিমাণ কার্তুজ কী উদ্দেশ্যে ব্যবহার করা হয়েছিল, তা নিয়ে জোর শোরগোল পড়ে যায়। গত ১ জুলাইয়ের সেই অভিযানের পর থেকেই গ্রেপ্তারির আশঙ্কায় এলাকা ছেড়ে চম্পট দিয়েছিল প্রেমপাল। পুলিশ তাকে হন্যে হয়ে খুঁজছিল।

আরও পড়ুন:

​এলাকায় ‘বাহুবলী’ হিসেবে পরিচিত প্রেমপাল সিংয়ের বিতর্কিত কর্মকাণ্ড অবশ্য নতুন নয়। তৃণমূল জমানায় বাবার বিধায়ক পদকে পুঁজি করে নিজের গাড়িতে লালবাতি জ্বালিয়ে ও হুটার বাজিয়ে এলাকায় দাপিয়ে বেড়াত সে। ২০২৬ সালের বিধানসভা নির্বাচনের আগেও তার বিরুদ্ধে একাধিক মারাত্মক অভিযোগ উঠেছিল। পরিস্থিতি এমনই জায়গায় পৌঁছায় যে, জামুড়িয়ার এক জনসভা থেকে খোদ তৎকালীন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রকাশ্যেই কড়া সতর্কবার্তা দিয়েছিলেন তৎকালীন বিধায়ক হরেরাম সিংকে। স্পষ্ট নির্দেশ দিয়েছিলেন— ছেলে যেন বাবার লালবাতি গাড়ি চড়ে দাপাদাপি না করে ও সাইরেন না বাজায়।

​কিন্তু দলনেত্রীর সতর্কবার্তার পরও যে তার বেআইনি সিন্ডিকেট থমকে থাকেনি, দেড় মাস আগের অভিযানে ইসিএলের গোপন নথি ও কার্তুজ উদ্ধারই তার প্রমাণ। ভিন রাজ্যে গা ঢাকা দিয়ে থাকার পর অন্ডাল বিমানবন্দরে আসার খবর পেতেই ফাঁদ পেতে তাকে গ্রেপ্তার করে জামুড়িয়া থানার বিশেষ টিম। পুলিশ সূত্রের খবর, প্রেমপালকে নিজেদের হেফাজতে নিয়ে তদন্ত আরও গভীরে নিয়ে যেতে চান তদন্তকারীরা। এই বেআইনি সিন্ডিকেট এবং কয়লা সংস্থার নথি ফাঁস চক্রে আর কে কে যুক্ত, তা খতিয়ে দেখা হচ্ছে।

আরও পড়ুন:

সর্বশেষ খবর

নিয়মিত খবরে থাকতে ফলো করুন





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *