কানে হেডফোন, অট্টহাসিতে ফেটে পড়ছেন যুবক! জানেন ভাইরাল ক্লিপের মুতাহার আসলে কে?

কানে হেডফোন, অট্টহাসিতে ফেটে পড়ছেন যুবক! জানেন ভাইরাল ক্লিপের মুতাহার আসলে কে?

সিনেমা/বিনোদন/থিয়েটার
Spread the love


কানে হেডফোন, অট্টহাসিতে ফেটে পড়ছেন যুবক! সোশাল মিডিয়ায় বুঁদ প্রজন্মের এমন কেউ নেই, যে তাঁকে চেনে না। যে কোনও হাসির ভিডিওতে তাঁর দেখা মিলবেই। বন্ধুদের সঙ্গে মজার চ্যাটে চালাচালি হয় তাঁর স্টিকার। কিন্তু জানেন কি কে এই যুবক? কীভাবেই বা ভাইরাল হয়ে গেল তাঁর হাসি?

শুধু হাসি নয়, নিজেও প্রবল জনপ্রিয় ওই যুবক। নাম মুতাহার আনাস। পেশায় কনটেন্ট ক্রিয়েটর। কানাডার অন্টারিওর টরেন্টোয় থাকেন তিনি। এই ভারতীয়-কানাডিয়ান ক্রিয়েটরের ইনস্টাগ্রামে ফলোয়ারের সংখ্যা দশ লাখের বেশি। ইউটিউবে তাঁর ফলোয়ার প্রায় চল্লিশ লক্ষ। মোতাহারের ইউটিউব চ্যানেলের নাম ‘Some Bizarre Video games’। মূলত গেম ও টেকনোলজি সংক্রান্ত ভিডিও পোস্ট করেন তিনি। যার জন্য অপেক্ষায় থাকেন অনুরাগীরা।

কন্টেন্ট ক্রিয়েটর মোতাহার আনাস।

কিন্তু কীভাবে ভাইরাল হল মোতাহারের হাসি? সালটা ২০১৬। ইউটিউবে লাইভ গেম খেলছিলেন তিনি। সেই সময়ই আচমকা অদ্ভুত কায়দায় অট্টহাসি হেসে ওঠেন তিনি। কিন্তু সেই সময় কিছুই হয়নি। পরবর্তীকালে কোনও এক ক্রিয়েটরের নজরে পড়ে সেই হাসি। এরপরই শুধু হাসি টুকু কেটে সেই ক্লিপটি পোস্ট করা হয়। ধীরে ধীরে ভাইরাল হয়ে যায় মোতাহারের হাসি। এখন যে কোনও প্ল্যাটফর্মের মজার ভিডিও হলেই তাতে দেখা যায় সেই হাসির। মোতাহারের ওই ক্লিপ ছাড়া কমেডি ভিডিও? ভাবতেই পারেন না ক্রিয়েটররা।

সর্বশেষ খবর

নিয়মিত খবরে থাকতে ফলো করুন





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *