‘কলকাতা’কে ধাক্কা মেরে সোজা ‘হাসপাতালে’ পাক রণতরী! ‘আমরা মারলে…’, কী বলছেন বিশেষজ্ঞরা

ইন্ডিয়া খবর/INDIA
Spread the love


উত্তর আরব সাগরে ভারতের রণতরীর সঙ্গে পাক যুদ্ধজাহাজের সংঘর্ষের ঘটনায় হুলস্থুল পড়ে গিয়েছে। কড়া প্রতিক্রিয়া দিয়েছে নয়াদিল্লি। তবে এই সংঘর্ষকে ‘ডেভিড বনাম গোলিয়াথ’ বলেই মনে করছেন বিশেষজ্ঞরা। তাঁদের দাবি, যদি উলটো হত অর্থাৎ ভারতীয় রণতরী আইএনএস কলকাতা ধাক্কা দিত পাক যুদ্ধজাহাজকে তাহলে সেটার অবস্থা হত ভয়াবহ! জানা গিয়েছে, এতেই ‘পিএনএস হুনাইন’ ভালোই ক্ষতিগ্রস্ত হয়েছে।

প্রতিরক্ষা বিশেষজ্ঞ সন্দীপ উন্নিথান এক সর্বভারতীয় সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলার সময় জানিয়েছেন, পাকিস্তানের যুদ্ধজাহাজটির তুলনায় ভারতীয় রণতরী কার্যতই একটি ‘মনস্টার’। যেখানে পাক রণতরীর ওজন ২৬০০ টন, সেখানে আইএনএস কলকাতা ৭৪০০ টন। যদি উলটোটা হত সেক্ষেত্রে পরিস্থিতি হত একদমই আলাদা। কার্যতই ধ্বংস হয়ে যেত পাক রণতরী। তাঁকে বলতে শোনা গিয়েছে, ”যদি আইএনএস কলকাতা পালটা দিত নিজেদের ক্রুদের রক্ষা করতে তাহলে পাক রণতরী তছনছ হয়ে যেত। ভেঙে চূর্ণ হয়ে ডুবে যেত।”

আরও পড়ুন:

উল্লেখ্য, এই ঘটনার কড়া নিন্দা জানিয়ে বিদেশমন্ত্রক জানিয়েছে, পাক নৌসেনার এহেন আচরণ ১৯৯১ সালে ভারত-পাকিস্তানের মধ্যে স্বাক্ষরিত সামরিক মহড়া, অভিযান এবং সৈন্য চলাচলের আগাম বিজ্ঞপ্তি সংক্রান্ত চুক্তির ১০ নম্বর অনুচ্ছেদের সরাসরি লঙ্ঘন। পাক যুদ্ধজাহাজের এহেন আচরণকে ‘অগ্রহণযোগ্য’ এবং ‘অপেশাদার আচরণ’ হিসাবে উল্লেখ করেছে ভারত।

যেখানে পাক রণতরীর ওজন ২৬০০ টন, সেখানে আইএনএস কলকাতা ৭৪০০ টন। যদি উলটোটা হত সেক্ষেত্রে পরিস্থিতি হত একদমই আলাদা। কার্যতই ধ্বংস হয়ে যেত পাক রণতরী।

সূত্রের খবর, সাগরে পাক যুদ্ধজাহাজটি ভারতের রণতরীটিকে দীর্ঘক্ষণ ধরে অনুসরণ করে। সেটিকে একাধিকবার সতর্কবার্তা দেওয়া হলেও ‘পিএনএস হুনাইন’ তা উপেক্ষা করে। জানা গিয়েছে, নিরাপদ দূরত্ব বজায় রাখার পরিবর্তে, পাক যুদ্ধজাহাজটি হঠাৎ গতি বাড়িয়ে দ্রুত ভারতীয় রণতরীটির দিকে এগিয়ে আসে। একবারে মুখোমুখি যখন দুই যুদ্ধজাহাজ, তখন ‘পিএনএস হুনাইন’ আচমকা আড়াআড়িভাবে গতিপথ বদল করে। এর জেরেই সংঘর্ষ হয়।

আরও পড়ুন:

সর্বশেষ খবর

নিয়মিত খবরে থাকতে ফলো করুন





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *