হৈমন্তিক
চন্দ্রানী চৌধুরী
এক খামখেয়ালি গল্প ছড়িয়ে আছে
হেমন্তের বারান্দায়,
আসন্ন শীতের কাঁপুনি মনের গভীরে আনে বিষাদ
ছাতিমের গন্ধে মাখামাখি হয় বাউল-মন,
আবার হৈমন্তিক সোনালি আলো
রূপ-রস-গন্ধ ছড়িয়ে জাগিয়ে তোলে
আমাদের নানান জাগতিক অনুভূতিগুলোকে,
অনুভবের গোলাপি আতর মিঠে রোদ্দুরের মতো
পাঁজরে আনে এক ঝলক উষ্ণতার মোহ
এভাবেই হেমন্তের হাওয়ায়
মিশে থাকে সুখ, মিশে থাকে দুঃখ–
যখন-তখন মন ভেসে যায়
মধু মাখা হেমন্তের চোরাস্রোতে।
The submit কবিতা appeared first on Uttarbanga Sambad.
