কপালে হিরে-চুনি-পান্নার টিপ, ১১০ কেজি সোনা-রুপোর গয়নায় সেজেছেন নৈহাটির বড়মা

ইন্ডিয়া খবর/INDIA
Spread the love


রত্নের সমাহার। হিরে, চুনি, পান্না বসানো বিশেষ টিপ। এছাড়াও গলায় রয়েছে নতুন সীতা হার। এছাড়াও সোনা-রুপোয় মোড়া গা ভর্তি গয়না। এবার অন্যরূপে নৈহাটির বড়মা। ১০৩ বছরের পুজোয় দেবীর অলঙ্কারের সম্ভারে এই দুই নতুন সংযোজন ঘিরেই বাড়তি কৌতূহল। রবিবার বিকেলে অলঙ্কারে সজ্জিত হয়ে প্রকাশ্যে এসেছেন বড়মা। সোনা ও রুপো মিলিয়ে প্রায় ১ কুইন্টাল ১০ কেজি গয়নায় সজ্জিত দেবী।

বড়মাকে দর্শন করতে নৈহাটি স্টেশন সংলগ্ন অরবিন্দ রোডে রবিবার ভোর থেকেই ভক্তদের ভিড় দেখা যায়। চলে দণ্ডি কাটাও। বেলা যত বেড়েছে তত ভক্ত, দর্শনার্থীদের ভিড় বাড়তে দেখা গিয়েছে। পুলিশি নিরাপত্তা, কড়া নজরদারিও রয়েছে গোটা এলাকায়। নতুন টিপ ও সীতা হার ছাড়াও দেবীর সাজে রয়েছে রুপোর মুকুট, সোনার বালা, চুড়ি এবং পায়ের নূপুর। পুজো কমিটির মুখপাত্র অনন্ত চট্টোপাধ্যায় বলেন, “ভক্তদের অকৃপণ দানেই প্রতি বছর বড়মার অলঙ্কারের সম্ভার বাড়ছে। এবারও তাঁদের দানে এসেছে নতুন সীতা হার ও হিরে, চুনি, পান্না বসানো বিশেষ টিপ।” বিসর্জনের সময় প্রতিমার সোনার চোখ গঙ্গার জলে বিসর্জন দেওয়ার প্রথাও এবার বজায় থাকবে।

আরও পড়ুন:

বড়মার কাছে মানতপূরণে দণ্ডি কাটতেও দূরদূরান্ত থেকে এসেছেন অসংখ্য ভক্ত। মন্দির কর্তৃপক্ষের দাবি, গত দু’দিনে প্রায় এক লক্ষ মানুষ দণ্ডি কেটেছেন। বিপুল জনসমাগম সামলাতে মন্দির চত্বর ও সংলগ্ন এলাকায় পুলিশ এবং স্বেচ্ছাসেবকদের বিশেষ ব্যবস্থা ছিল। নিরাপত্তায় নজরদারি চালিয়েছে শতাধিক সিসি ক্যামেরা। রবিবার সন্ধ্যায় সিঁদুর দানের পর শুরু হয় দেবী বরণের পর্ব। রাত সাড়ে এগারোটায় গঙ্গাজল আনা হবে। মধ্যরাতে শুরু হবে মূল পুজো। রাত দেড়টায় অঞ্জলির সময় মন্দিরে ভিড় আরও বাড়বে। ভোর তিনটেয় ভক্তদের মধ্যে সন্দেশ ও প্রসাদ বিতরণ হবে। বড়মার ভোগে রয়েছে খিচুড়ি, পোলাও, মাছভাজা, পাঁচমিশেলি তরকারি, আলুর দম, চাটনি, পায়েস ও মিষ্টি। অন্যদিকে, মহাদেবের থালায় ছিল লুচি, সাদা ভাত, ডাল, আলু-ফুলকপির তরকারি, ছানার তরকারি, সুজির হালুয়া ও মিষ্টি। ভক্তদের চাপ সামলাতে প্রস্তুতি নিয়েছে প্রশাসন।

 

আরও পড়ুন:

সর্বশেষ খবর

নিয়মিত খবরে থাকতে ফলো করুন





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *