ককরোচ আন্দোলনে মদত দিচ্ছে বাংলাদেশ! ‘বিদেশি ফান্ডিংয়ের রাস্তা…’, হুঙ্কার দিলীপের

স্বাস্থ্য/HEALTH
Spread the love


ককরোচ আন্দোলনকে কেন্দ্র করে গত কয়েকমাসে দফায় দফায় অশান্ত হয়েছে দিল্লি। ধর্মেন্দ্র প্রধানের পর এবার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে পথে তাঁরা। আন্দোলনকারী তরুণ প্রজন্মকে রুখতে মরিয়া কেন্দ্রও। বারবার দাবি করা হয়েছে, এর নেপথ্যে বিদেশি শক্তি। সোমবার আরও একবার সেই দাবিই করলেন রাজ্যের মন্ত্রী দিলীপ ঘোষ। তাঁর কথায়, “বিদেশি ফান্ডিংয়ের রাস্তা বন্ধ হয়ে গিয়েছে বলেই ওরা ভয় পাচ্ছেন।”

দিলীপ ঘোষ বলেন, “এই যে ভারতকে অশান্ত করার চেষ্টা করা হচ্ছে তাঁর পিছনে যে বিদেশি শক্তি রয়েছে, একথা তো বারবার বলা হচ্ছে। বিদেশ থেকে মদত দেওয়া হচ্ছে। তবে ফান্ডিংয়ের রাস্তা বন্ধ করে দেওয়া হয়েছে। সেই কারণে ওরা আরও ভয় পেয়েছে।”

আরও পড়ুন:

ভারতের জেন জি বিক্ষোভের পাশে দাঁড়িয়েছে একাধিক দেশ। তালিকায় রয়েছে প্রতিবেশী দেশ বাংলাদেশও। গত কয়েকদিনে এই ককরোচ আন্দোলনকে সমর্থন করে একাধিক পোস্ট করা হয়েছে সে দেশে। তাতেই অভিযোগ উঠছে যে, এই আন্দোলনে মদত দিচ্ছে তারেকের দেশও। সোমবার সে নিয়েই প্রশ্ন করা হয় দিলীপ ঘোষকে। জবাবে মন্ত্রী বলেন, “এই যে ভারতকে অশান্ত করার চেষ্টা করা হচ্ছে তাঁর পিছনে যে বিদেশি শক্তি রয়েছে, একথা তো বারবার বলা হচ্ছে। বিদেশ থেকে মদত দেওয়া হচ্ছে। তবে ফান্ডিংয়ের রাস্তা বন্ধ করে দেওয়া হয়েছে। সেই কারণে ওরা আরও ভয় পেয়েছে।”

উল্লেখ্য, নিট প্রশ্নফাঁসকে কেন্দ্র করে প্রথম পথে নেমেছিল ককরোচরা। ন্যায্য দাবির সামনে যে সরকারকেও ঝুঁকতে হয় তা প্রমাণ করে দিয়েছে তাঁরা। লাগাতার ছাত্র বিক্ষোভে পদত্যাগ করতে বাধ্য হয়েছিলেন তৎকালীন শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান। পরবর্তীকালে আরও একাধিক ইস্যুতে সরব হয়েছিল ককরোচরা। সম্প্রতি জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে আন্দোলনের ডাক দেন তাঁরা। দিল্লির যন্তর মন্তরে ধর্নার ঠিক আগেই গ্রেপ্তার করা হয় অভিজিৎ দীপকে, আশুতোষ রাঙ্কা, সৌরভ দাস-সহ বহু সিজেপি নেতাকে। বাড়িতে গ্রেপ্তার করা হয়েছিল ইনফ্লুয়েন্সর ধ্রুব রাঠিকে।

আরও পড়ুন:

সর্বশেষ খবর

নিয়মিত খবরে থাকতে ফলো করুন





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *