ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে শেষ ম্যাচে হঠাৎ দলে ডাক, এক সপ্তাহ এগিয়ে এল ভুবনেশ্বরের কামব্যাক

স্বাস্থ্য/HEALTH
Spread the love


বিদেশের মাটিতে নয়। নিউজিল্যান্ড সিরিজ পর্যন্ত অপেক্ষা নয়। দেশের মাটিতে, আগামী শনিবার কামব্যাক ঘটতে পারে ভুবনেশ্বর কুমারের। চার বছর টিম ইন্ডিয়ার বাইরে ছিলেন। সম্প্রতি কিউয়ি সিরিজে দলে জায়গা পেয়েছেন। তবে তার আগেই মেন ইন ব্লু’র জার্সিতে দেখা যেতে পারে ভুবিকে। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে শেষ টি-টোয়েন্টিতে আচমকাই দলে জায়গা পেলেন ৩৬ বছর বয়সি পেসার।

চতুর্থ ম্যাচে ফের ছন্দপতন হয়েছে টিম ইন্ডিয়ার। হারের ধাক্কার মধ্যেই ভারতীয় শিবিরে নতুন উদ্বেগ বাঁহাতি পেসার অর্শদীপ সিংয়ের চোট। ভারতের ইনিংসের শেষ ওভারে শামার জোসেফের শর্ট বল এসে সরাসরি লাগে অর্শদীপের বাঁ কাঁধে। শেষ পর্যন্ত ব্যাট করতে পারেননি তিনি। তখনই প্রশ্ন ছিল শেষ ম্যাচে খেলতে পারবেন কি না? এদিন বিসিসিআই জানিয়ে দেয়, পঞ্চম টি-টোয়েন্টিতে অর্শদীপকে পাওয়া নিয়ে সংশয় রয়েছে। শনিবার তাঁর রিকভারি দেখে খেলানো হবে কি না সিদ্ধান্ত নেওয়া হবে।

আরও পড়ুন:

আর সেই সঙ্গে দলে নেওয়া হয়েছে ভুবিকে। সম্ভবত অর্শদীপকে নিয়ে ঝুঁকি নেওয়া হবে না বলেই এই সিদ্ধান্ত। তবে তাঁকে খেলানো হবে কি না, সেটা কোচ গৌতম গম্ভীরের সিদ্ধান্ত। যদিও ভারতের ক্রিকেটভক্তদের অনেকেই চাইছেন ভুবিকে খেলানো হোক। গত তিনটি টি-টোয়েন্টিতে ওয়েস্ট ইন্ডিজ ২০০-র উপর রান তুলেছ। তার মধ্যে একটিতে রেকর্ড ২৫০ রান তাড়া করে জিতেছে। ময়ঙ্ক যাদব, প্রিন্স যাদবরা রানের গতি আটকাতে পারছেন না। অনেকের মতে, আইপিএলে তাঁর ‘ঘরের মাঠ’ বেঙ্গালুরুতে শেষ টি-টোয়েন্টিতে ভুবি সেই কাজটি করতে পারবেন।

এরপর ২২ অক্টোবর থেকে কিউয়িদের বিরুদ্ধে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ শুরু। সেই সিরিজের দলে ডাক পেয়েছেন ভুবি। ঘটনাচক্রে সম্প্রতি প্রধান নির্বাচক অজিত আগরকর সরে দাঁড়িয়েছেন। প্রজ্ঞান ওঝারা আপাতত কাজ চালাচ্ছেন। সেই আগরকর সরতেই জাতীয় দলে ফিরলেন ভুবনেশ্বর। ভারতীয় দলের বাইরে থাকলেও মাঠে তাঁর পারফরম্যান্সে ভাটা পড়েনি। ২০২৫ সালের আইপিএলে ১৪ ম্যাচে ১৭ উইকেট নিয়েছিলেন। গত আইপিএলেও সমান উজ্জ্বল ছিলেন। ১৬ ম্যাচে ২৮ উইকেট নিয়ে টুর্নামেন্টের দ্বিতীয় সর্বোচ্চ উইকেটশিকারিও হন। টানা দু’বছর রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর শিরোপা জয়ে নতুন বল থেকে ডেথ ওভার, সব ক্ষেত্রেই গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিলেন ৩৬ বছর বয়সি পেসার।

আরও পড়ুন:

সর্বশেষ খবর

নিয়মিত খবরে থাকতে ফলো করুন





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *