ওয়াকফ সংশোধনী আইনে মুসলিম স্বার্থবিরোধী বলে অভিযোগ তুলে বড়সড় আন্দোলনের পথে হেঁটেছে সংখ্যালঘু সম্প্রদায়ের একটা বড় অংশ। দেশজুড়েই বিক্ষোভের আঁচ ছড়িয়ে পড়েছে। নয়া ওয়াকফ আইনের বিরোধিতার জল গড়িয়েছে সুপ্রিম কোর্টেও। ইসলামিক সংগঠন তো বটেই, বিভিন্ন রাজনৈতিক দলের তরফেও একগুচ্ছ মামলা দায়ের হয়েছে। আজ, বুধবার সেই সমস্ত মামলার শুনানি সুপ্রিম কোর্টে। ওয়াকফ শুনানির LIVE UPDATE।
দুপুর ৩. ২৪: ‘সরকার নিয়ন্ত্রণ করলেই অসাংবিধানিক নয়’, নতুন আইনে বলছে সুপ্রিম কোর্ট।
দুপুর ২.৪০: মামলাকারীদের মধ্যে রয়েছেন সিপিএমের পলিটব্যুরো সদস্য তথা রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম। রয়েছেন তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র, বিধায়ক হুমায়ুন কবীর এবং আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকি। মামলা করেছে আরজেডিও।
দুপুর ২.৩২: নয়া ওয়াকফ আইনের বিরোধিতার জল গড়িয়েছে সুপ্রিম কোর্টেও। ইসলামিক সংগঠন তো বটেই, বিভিন্ন রাজনৈতিক দলের তরফেও একগুচ্ছ মামলা দায়ের হয়েছে। আজ তার শুনানি। মামলাকারীদের তরফে আইনজীবীরা হলেন সিনিয়র অ্যাডভোকেট কপিল সিব্বল, রাজীব দাভেন, অভিষেক মনু সিংভিরা। কেন্দ্রের তরফে রয়েছেন সলিসিটার জেনারেল তুষার মেহতা।
দুপুর ২.১৫: ২ এপ্রিল গভীর রাতে লোকসভায় পাশ হয়েছিল ওয়াকফ সংশোধনী বিল। ৩ এপ্রিল মধ্যরাতে রাজ্যসভায় পাশ হয়েছে। ৫ এপ্রিল রাতে তাতে স্বাক্ষর করেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। তারপর তা আনুষ্ঠানিকভাবে আইনে পরিণত হয়।
