এসি থেকে দূরপাল্লা, আজ থেকেই সরকারি বাসে ফ্রি রাইড মহিলাদের

এসি থেকে দূরপাল্লা, আজ থেকেই সরকারি বাসে ফ্রি রাইড মহিলাদের

ইন্ডিয়া খবর/INDIA
Spread the love


আজ থেকেই বিনামূল্যে মহিলাদের জন্য রাজ্যে শুরু সরকারি বাস পরিষেবা। শুধুমাত্র এসি এবং নন এসি লোকাল বাসই নয়, দূরপাল্লার সরকারি বাসেও এই সুবিধা পাবেন রাজ্যের সমস্ত মহিলা যাত্রী। বিজেপি সরকার ক্ষমতায় আসার পরই জানিয়েছিল, রাজ্যের সমস্ত মহিলা যাত্রীরা বাসে বিনামূল্যে চড়তে পারবেন ১ জুন থেকে। সেই মতো পরিবহণ দপ্তরও বিশেষ ব্যবস্থা করেছে। আপাতত এই ব্যবস্থা চালু থাকলেও পরবর্তী সময়ে প্রত্যেক মহিলা যাত্রী পাবেন স্মার্ট কার্ড। সেই কার্ড দেখিয়েই এই পরিষেবা পাওয়া যাবে।

এই বিষয়ে আরও খবর

বাসে পরিচয় যাচাইয়ের জন্য যে কোনও সরকারি পরিচয়পত্র দেখাতে হবে। এর মধ্যে রয়েছে আধার কার্ড, ভোটার কার্ড, জব কার্ড, আয়ুষ্মান ভারত স্বাস্থ্য কার্ড, ড্রাইভিং লাইসেন্স, প্যান কার্ড, পাসপোর্ট। পেনশন পরিচয়পত্র, সরকারি বা পিএসইউ কর্মীদের অফিসিয়াল আইডি, স্কুল-কলেজ বা বিশ্ববিদ্যালয়ের পরিচয়পত্রও গ্রহণ করা হবে।

প্রত্যেক মহিলা যাত্রী স্মার্ট কার্ড দেখিয়েই পরিষেবা পাবেন। এই কার্ডটিতে থাকবে নাম ও ছবির পাশাপাশি কিউআর কোড। আবেদনপত্র বিডিও বা এসডিও অফিসে জমা দিতে হবে। তবে যতদিন না পর্যন্ত এই কার্ড দেওয়ার প্রক্রিয়া শুরু হচ্ছে, ততদিন বাসে পরিচয় যাচাইয়ের জন্য যে কোনও সরকারি পরিচয়পত্র দেখাতে হবে। এর মধ্যে রয়েছে আধার কার্ড, ভোটার কার্ড, জব কার্ড, আয়ুষ্মান ভারত স্বাস্থ্য কার্ড, ড্রাইভিং লাইসেন্স, প্যান কার্ড, পাসপোর্ট। পেনশন পরিচয়পত্র, সরকারি বা পিএসইউ কর্মীদের অফিসিয়াল আইডি, স্কুল-কলেজ বা বিশ্ববিদ্যালয়ের পরিচয়পত্রও গ্রহণ করা হবে।

Free bus ride for women starts from today
মুখ্যমন্ত্রীর এই উদ্যোগে খুশি মহিলা যাত্রীরা।

আজ, সপ্তাহের প্রথম দিন। ফলে অফিসযাত্রীদের ভিড়। তার মধ্যে মহিলাদের বিনামূল্যে যাতায়াতের সুবিধায় সরকারি বাসে ভিড় একধাক্কায় অনেকটাই বাড়বে বলে মনে করছেন পরিবহণ দপ্তরের আধিকারিকরা। পরিবহণ দপ্তর সূত্রে খবর, সোমবার প্রথম ট্রিপে এসি, নন এসি মিলিয়ে ৬০০-র মতো সরকারি বাস চলবে। বাসে ওঠা নিয়ে যাত্রীদের মধ্যে কোনওরকম বচসা বা কথা কাটাকাটি যাতে না হয়, সে জন্য প্রত্যেক গুরুত্বপূর্ণ পয়েন্টে দপ্তরের অফিসাররা থাকবেন।

দপ্তরের কর্তারা জানাচ্ছেন, প্রথম দু’-তিন দিন গেলেই বিষয়টার সঙ্গে অভ্যস্ত হয়ে যাবেন যাত্রীরাও। স্মার্ট কার্ড চালু না হওয়া পর্যন্ত অস্থায়ীভাবে পরিচয়পত্র দেখিয়ে ‘জিরো ভ্যালু টিকিট’ বা ‘থার্মাল পেপার টিকিট’ দেওয়া হবে। বাসের কন্ডাক্টর যাচাই করার পর সেই টিকিট দেবেন যাত্রীদের। এ বিষয়ে সরকারি যে বিজ্ঞপ্তি আগেই প্রকাশিত হয়েছে, তাতে স্পষ্টভাবে জানানো হয়েছে, মহিলাদের আর্থিক ও সামাজিক ক্ষমতায়নের লক্ষ্যেই এই উদ্যোগ নিয়েছে রাজ্য সরকার। এবারের নির্বাচনী প্রতিশ্রুতিতেই বিজেপি জানিয়েছিল রাজ্যে ক্ষমতায় এলে মহিলাদের সরকারি বাসে কোনও ভাড়া লাগবে না। সেই মতো মন্ত্রিসভার দ্বিতীয় বৈঠকেই সিদ্ধান্ত হয়, জুন মাস থেকে মহিলারা বিনামূল্যে বাসে যাতায়াত হবে। সেই পরিষেবাই শুরু হল আজ থেকে।

এই বিষয়ে আরও খবর

সর্বশেষ খবর

নিয়মিত খবরে থাকতে ফলো করুন





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *