তিনি বাঙালির মহানায়ক। গোটা দেশের বিনোদুনিয়া তাঁর শতবর্ষ পালন করছে মহা সমারোহে। এবার মঙ্গোলিয়ার দূতাবাসের উদ্যোগে প্রদর্শিত হল উত্তম কুমারের দু’টি ছবি। সংবাদ প্রতিদিন ডিজিটালকে সেদেশের রাষ্ট্রদূত জানিয়েছেন, তাঁরাও উত্তমের ছবি থেকে উদ্বুদ্ধ হতে চান।
গত ২২ ও ২৩ সেপ্টেম্বর নন্দন ৩-তে সিনে সেন্ট্রাল, কলকাতা আর কনস্যুলেট অফিস অফ মঙ্গোলিয়ার (পশ্চিমবঙ্গ) যৌথ উদ্যোগে মহানায়ক উত্তম কুমারের জন্মশতবর্ষ উপলক্ষে আলোচনা ও তাঁর অভিনীত ২টি সিনেমা দেখানো হয়। প্রথম দিন আলোচনায় অংশ নেন চিত্রপরিচালক অতনু ঘোষ ও চলচ্চিত্র সাংবাদিক সম্রাট মুখোপাধ্যায়। দ্বিতীয় দিন মহানায়ক নিয়ে বলেন চিত্রপরিচালক সুদেষ্ণা রায়, অভিনেত্রী সুচন্দ্রা এক্স ভানিয়া, অভিনেতা ও শিক্ষাবিদ ড. শংকর ঘোষ।
আরও পড়ুন:
বিশিষ্টদের হাত দিয়ে প্রকাশিত হয় ‘বাংলার রকমারি’ পত্রিকার বিশেষ সংখ্যা ‘শতবর্ষে এখনও উত্তম’। সাংবাদিক সৈকত হালদার সম্পাদিত এই বিশেষ সংখ্যায় মহানায়ককে নিয়ে বলেছেন মাধবী মুখোপাধ্যায়, শকুন্তলা বড়ুয়া, সন্ধ্যা রায়, কল্যাণী মণ্ডল, মমতা শংকর, ভাস্কর বন্দ্যোপাধ্যায়, কুশল চক্রবর্তী, শংকর ঘোষ, পরিচালক বীরেশ চট্টোপাধ্যায় ও আরও অনেকে। এছাড়াও ছিল উত্তম কুমারকে নিয়ে নানা অজানা কথা ও দুর্লভ ছবি।
আরও পড়ুন:
সর্বশেষ খবর
