জন্মদিনে রণবীরকে কোলে বসিয়ে আদরে ভরালেন আলিয়া, ডেটিং থেকে বেডরুমের গোপন কড়চা ফাঁস কাপুরবধূর

স্বাস্থ্য/HEALTH
Spread the love


সোমবার, ২৮ সেপ্টেম্বর ৪৪ বছরে পা দিলেন রণবীর কাপুর। সুপারস্টার সিংয়ের থেকে বলিউডি লাইমলাইট এখন তুলনামূলকভাবে কাপুরনন্দনের উপরই বেশি। একদিকে ৪ হাজার কোটির ‘রামায়ণ’, অন্যদিকে বনশালির মেগাবাজেট পিরিয়ড ড্রামা ‘লাভ অ্যান্ড ওয়ার’। দুই বহু প্রতীক্ষিত সিনেমার সুবাদে রণবীর কাপুরকে নিয়ে এইমুহূর্তে চর্চার অন্ত নেই। আর সেই প্রেক্ষিতেই ‘বার্থডে বয়’কে অভিনব শুভেচ্ছাবার্তা স্ত্রী আলিয়া ভাটের। অদেখা অ্যালবামে সুখী দাম্পত্যের গোপন কড়চা তুলে ধরেছেন কাপুরবধূ।

যেসব ফ্রেমে কখনও সম্পর্কের গোড়ার দিকের মাখোমাখো রসায়ন ধরা পড়েছে তো কখনও বা আবার জ্বলজ্বল করছে বেডরুমে খুনসুটির মুহূর্ত।

আরও পড়ুন:

সোমবার স্বামীর জন্মদিন উপলক্ষে একগুচ্ছ অদেখা ছবি ভাগ করে নিয়েছেন আলিয়া ভাট। যেসব ফ্রেমে কখনও সম্পর্কের গোড়ার দিকের মাখোমাখো রসায়ন ধরা পড়েছে তো কখনও বা আবার জ্বলজ্বল করছে বেডরুমে খুনসুটির মুহূর্ত। ক্যাপশনে লেখা- ‘শুভ জন্মদিন মিষ্টি সোনা।’ সোমসন্ধেয় রণবীর-আলিয়ার এহেন মাখোমাখো লেন্সবন্দি মুহূর্ত দেখে সোশাল পাড়ায় রীতিমতো ঝড়। অনুরাগীদের উল্লাসের অন্ত নেই! একসময়ে যে রণবীর কাপুরকে ‘রমণীমোহন’ বলে কটাক্ষ করা হত, তিনি যে বর্তমানে সুখে সংসারে করছেন, সেকথাই মনে করিয়ে দিয়েছেন একাংশ।

বিকেলে বান্দ্রার প্রাসাদোপম আবাসনের সামনে জনসুনামি উপচে পড়ে রণবীরকে শুভেচ্ছা জানানোর জন্য। অনুরাগীদের নিরাশ করেননি তিনি। বরং ব্যালকনিতে দাঁড়িয়ে সকলের উদ্দেশে হাত নেড়ে অভিবাদন জানান।

সোমবার সকালে ফটোশিকারীদের সঙ্গে জন্মদিন উদযাপন করেন তাঁদের প্রিয় ‘আরকে’। কেক কেটে সকলের সঙ্গে ছবিও তোলেন বলিউড সুপারস্টার। বিকেলে বান্দ্রার প্রাসাদোপম আবাসনের সামনে জনসুনামি উপচে পড়ে রণবীরকে শুভেচ্ছা জানানোর জন্য। অনুরাগীদের নিরাশ করেননি তিনি। বরং ব্যালকনিতে দাঁড়িয়ে সকলের উদ্দেশে হাত নেড়ে অভিবাদন জানান। পাশেই ছিলেন স্ত্রী আলিয়া ভাট। আর শেষবেলায় অভিনব শুভেচ্ছাবার্তায় চমক দিলেন কাপূরবধূ।

বলিউডে রণবীর কাপুরকে নিয়ে গসিপের অন্ত নেই। একাধিকবার একাধিক নারীসঙ্গে জড়িয়ে বিতর্ককে ‘খাল কেটে’ ডেকে এনেছিলেন! কাপুরনন্দনের কেচ্ছা একসময়ে বিটাউনে রীতিমতো ‘টক অফ দ্য টেবিল’ হয়ে উঠেছিল। কিন্তু সেই রণবীরই এখন ঘোর সংসারী। রাহার বাবা। আলিয়ার স্বামী। কেরিয়ারে ফোকাসড। ২০২২ সালের ১৪ এপ্রিল রণবীরের হাত ধরে কাপুর পরিবারের বধূ হিসেবে জীবনের নতুন জার্নি শুরু করেছিলেন মহেশ কন্যা। দেখতে দেখতে দাম্পত্যের চার বছর পার করে ফেললেন ‘রনলিয়া’।

আরও পড়ুন:

সর্বশেষ খবর

নিয়মিত খবরে থাকতে ফলো করুন





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *