এবার বড় দায়িত্বে ‘মহাগুরু’, মিঠুনকে নিয়ে কী জানালেন মুখ্যমন্ত্রী?

বৈশিষ্ট্যযুক্ত/FEATURED
Spread the love


ছাব্বিশের বিধানসভা নির্বাচনের আগে একের পর এক সভা করে গিয়েছেন। সভার মাঝে তীব্র গরমে অসুস্থ হয়ে পড়েছেন। তবু রাজনীতির ময়দান ছাড়েননি। বর্তমানে বিজেপির কেন্দ্রীয় সমিতির সদস্য তিনি। সেই ‘মহাগুরু’ মিঠুন চক্রবর্তীকে এবার বিরাট দায়িত্ব দিতে চলেছেন শুভেন্দু অধিকারী। শুক্রবার নিউটাউনে উত্তম কুমার ফিল্ম সেন্টারের শিলান্যাসের অনুষ্ঠান মঞ্চ থেকে একথা জানান মুখ্যমন্ত্রী।

এদিন বক্তব্যের মাঝে শুভেন্দু বলেন, মিঠুন চক্রবর্তীকে আগামিদিনে ‘কালচারাল অ্যাডভাইজার’ বা ‘সাংস্কৃতিক উপদেষ্টা’ করতে চলেছেন তিনি। যদিও তার আনুষ্ঠানিক ঘোষণা কবে হবেন, তা স্পষ্ট করে জানাননি। তবে মুখ্যমন্ত্রীর এই ঘোষণায় বেজায় খুশি অনুষ্ঠানে উপস্থিত বিনোদুনিয়ার প্রায় সকলেই। কারণ, বাংলার সিনে দুনিয়ার সঙ্গে মিঠুনের সংযোগ দীর্ঘদিনের। একের পর এক সেরা ছবি দর্শকদের উপহার দিয়েছেন তিনি। তাই মিঠুনকে এই দায়িত্ব নেওয়া নিঃসন্দেহে ভালো সিদ্ধান্ত বলেই মনে করছেন সাংস্কৃতিক জগতের তারকারা।

আরও পড়ুন:

উত্তম কুমার ফিল্ম সেন্টারের শিলান্যাসের অনুষ্ঠানে মুখ্যমন্ত্রীর আগে বক্তব্য রাখেন ‘মহাগুরু’। তিনি বলেন, “এতদিনে আমাদের মুখ্যমন্ত্রীকে চিনেই গিয়েছেন। উনি যা বলেন, তা করে দেখান। আমি গ্যারান্টি দিচ্ছি উনি যা বলেন তা হবেই।” যদিও এই প্রথমবার নয়। শুভেন্দুর অঙ্গীকার রক্ষা প্রসঙ্গে এর আগেও একাধিকবার ‘গ্যারান্টি’ দিয়েছেন মিঠুন। মুখ্যমন্ত্রী হিসাবে দায়িত্ব নেওয়ার পরই শুভেন্দুর সঙ্গে দেখা করেন ‘মহাগুরু’। দু’জনের একপ্রস্থ বৈঠকও হয়। মুখ্যমন্ত্রীর পাশে দাঁড়িয়ে সেবারও মিঠুন দাবি করেন, শুভেন্দুর চেয়ে ভালো মুখ্যমন্ত্রী আর হয় না। তাঁর কথায়, “এর থেকে ভালো মুখ্যমন্ত্রী আর হতে পারে না। আমি গ্যারান্টি দিয়ে একথা বলছি। শপথ নেওয়ার পর থেকে উনি কাজ করে চলেছেন। আমাদের সৌভাগ্য ওঁকে মুখ্যমন্ত্রী হিসাবে পেয়েছি। ওঁর পিছনেই রয়েছি।” তিনি সেদিনও দাবি করেছিলেন, “যেখানে যা প্রতিশ্রুতি দেওয়া হয়েছে। তা পূরণ করব। মুখ্যমন্ত্রী আমাকে যে কাজ করতে বলেছেন, তা অনুসরণ করব।” যদিও এদিনের ঘোষণা প্রসঙ্গে মিঠুনের তরফে কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

আরও পড়ুন:

সর্বশেষ খবর

নিয়মিত খবরে থাকতে ফলো করুন





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *