বিদেশের মাটিতে নজির গড়া হয়ে গিয়েছে। এবার দেশের মাটিতে সোনালি সাফল্য ধরে রাখার পালা। আগামী ১৩ অক্টোবর যুবভারতী ক্রীড়াঙ্গনে এসিএল টু’এর দ্বিতীয় ম্যাচ খেলবে ইস্টবেঙ্গল (East Bengal)। প্রতিপক্ষ ইরাকের আল-শর্তা। সেই ম্যাচের টিকিট বিক্রি শুরু হয়ে গেল ইতিমধ্যেই।
ডিস্ট্রিক্ট অ্যাপ থেকে কাটা যাবে ইস্টবেঙ্গল ম্যাচের টিকিট। সোমবার থেকে অনলাইনে টিকিট বিক্রি শুরু হয়েছে। আপাতত তিন দামের টিকিট মিলছে ডিস্ট্রিক্ট অ্যাপ থেকে। ন্যূনতম ৩০০ টাকা রাখা হয়েছে টিকিটের দাম। সর্বাধিক ৪৯৯ টাকায় মিলছে এসিএল টু-এ ইস্টবেঙ্গল ম্যাচের টিকিট। মাঠের সি ব্লকের লেফট এবং রাইটের টিকিট মিলছে ৩০০ টাকায়। প্লাজা কিউ এবং আরের টিকিটের দাম রাখা হয়েছে ৩৭৫ টাকা। ডান এবং বাঁদিকে ভিভিআইপি আসনে টিকিটের দাম ৪৯৯ টাকা। এর সঙ্গে প্ল্যাটফর্ম ফি যোগ হবে।
আরও পড়ুন:
ডুরান্ড কাপের মতোই এসিএল টু’তেও পেপারলেস টিকিটের ব্যবস্থা থাকছে যুবভারতীতে। অর্থাৎ অনলাইনে টিকিট কাটার পর রিডিম করতে হবে না। অ্যাপে থাকা কিউ আর কোড দেখিয়েই ঢোকা যাবে স্টেডিয়ামে। উল্লেখ্য, ডুরান্ড কাপের সময়ই রাজ্যের ক্রীড়াদপ্তরের স্বাধীন দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী ইন্দ্রনীল খাঁ নির্দেশ দেন, শুধু অনলাইন টিকিট অর্থাৎ এম-টিকিট নিয়েই সরাসরি স্টেডিয়ামে প্রবেশের ব্যবস্থা করতে হবে। সেই নির্দেশ কার্যকর হবে এসিএল টু’তেও। আগেকার নিয়ম অনুযায়ী, অললাইনে টিকিট কাটার পরও নির্দিষ্ট ঠিকানায় উপস্থিত হয়ে সেই টিকিট রিডিম করতে হত। অর্থাৎ অনলাইনে টিকিট কাটার পরও সময় নষ্ট করে লাইনে দাঁড়িয়ে ঝক্কি পোয়াতে হত। দীর্ঘদিন ধরেই সমর্থকদের দাবি ছিল পেপারলেস টিকিট চালুর। তবে কাগজের টিকিট নিয়েও প্রবেশ করা যাবে স্টেডিয়ামে।
আপাতত আন্তর্জাতিক সফর শেষ করে ঘরোয়া ফুটবলে মন দিয়েছে ইস্টবেঙ্গল। ২২ সেপ্টেম্বর থেকে শুরু হচ্ছে আইএফএ শিল্ড। গতবার ফাইনালে উঠেও মোহনবাগানের কাছে হেরে এই ট্রফি হাতছাড়া হয়েছিল লাল-হলুদ ব্রিগেডের। তারপর ১০ অক্টোবর থেকে শুরু হচ্ছে আইএসএল। গতবারের চ্যাম্পিয়নদের সামনে খেতাব ধরে রাখার লড়াই। তার মধ্যেই এসিএল টু’র ম্যাচ খেলতে হবে লাল-হলুদকে।
আরও পড়ুন:
সর্বশেষ খবর
