এক ভাইপোকে সরিয়ে আরেক ভাইপোকে গুরুদায়িত্ব, মায়াবতী বলছেন, ‘এটা তো পরিবারতন্ত্র নয়’

স্বাস্থ্য/HEALTH
Spread the love


ভাইপোদের সঙ্গে বিএসপি সুপ্রিমো মায়াবতীর লুকোচুরি চলছেই। একসময় নিজের উত্তরসূরি ঘোষণা করেছিলেন বড় ভাইপো আকাশ আনন্দকে। সেই আকাশ এখন বিএসপি সুপ্রিমোর চক্ষুশূল। তাঁকে দল থেকেই তাড়িয়েছেন উত্তরপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী। কিন্তু তাঁর স্থলে তিনি যাকে আনলেন, তিনিও আরেক ভাইপো। আকাশ আনন্দেরই ছোট ভাই ঈশান আনন্দ। ঈশানকে দলের জাতীয় আহ্বায়ক করলেন মায়াবতী।

আকাশ আনন্দকে একসময় মায়াবতীই নিজের উত্তরসূরি হিসাবে ঘোষণা করেছিলেন। ২০২৩ সালে দলের ন্যাশনাল কো অর্ডিনেটর হিসাবে নিযুক্ত হন আকাশ। উত্তরপ্রদেশ বাদে দেশের অন্য সব রাজ্যে দলের সব দায়িত্ব দেওয়া হয় তাঁকে। সুশিক্ষিত আকাশ বিদেশে পড়াশোনা করেছেন, ভালো বক্তৃতা করেন। যত দিন যাচ্ছিল তত তাঁর জনপ্রিয়তা বাড়ছিল। আর সম্ভবত সেটাই আকাশের জন্য কাল হয়ে দাঁড়ায়। দলের অন্য নেতাদের কুনজরে পড়ে যান তিনি। মায়াবতী নিজেও সম্ভবত তাঁর জনপ্রিয়তায় রাশ টানতে চেয়েছিলেন। তাই আকাশকে ন্যাশনাল কো-অর্ডিনেটরের পদ থেকে সরানো হয়। যদিও পরে তাঁকে দলে ফেরান পিষি। ফের তাড়ান। এই খেলাটা বার চারেক চলেছে।

আরও পড়ুন:

মায়াবতী দাবি করেন, আকাশের শ্বশুর অশোক সিদ্ধার্থ তাঁকে নিয়ন্ত্রণ করছেন। মানসিকভাবে তিনি ২৪ ঘণ্টা দলের জন্য দিতে প্রস্তুত নন। আকাশের সঙ্গে দূরত্ব বাড়তেই ছোট ভাইপো ঈশান আনন্দ দলে সক্রিয় হন। ধীরে ধীরে গুরুত্ব বাড়তে থাকে তাঁর। বুধবার লখনউয়ে দলের কেন্দ্রীয় নেতৃত্বের সঙ্গে এক বৈঠকের পর প্রেস বিজ্ঞপ্তি দিয়ে ঈশান আনন্দের নাম দলের জাতীয় আহ্বায়ক হিসাবে ঘোষণা করা হয়েছে। গুরুদায়িত্ব পেয়ে পিসিকে ধন্যবাদ জানাচ্ছেন ঈশান।

চমকপ্রদ বিষয় হল দলের গুরুত্বপূর্ণ সব পদে স্রেফ নিজের ভাইপোদের বসানোর পরও মায়াবতী দাবি করছেন, এটা পরিবারতন্ত্র নয়। বিএসপি সুপ্রিমোর কথায়, “এটা পরিবারতন্ত্র নয়। পরিবারের কেউ যদি দলের জন্য নিজের সর্বস্ব দিতে চায় তাহলে তাঁকে সেই সুযোগ দেওয়া উচিত।” যদিও আকাশের সঙ্গে মায়াবতী যা যা করেছেন, তাতে ঈশান কতদিন ওই পদে থাকবেন তা নিয়ে দলের অন্দরেই সংশয় রয়েছে। 

আরও পড়ুন:

সর্বশেষ খবর

নিয়মিত খবরে থাকতে ফলো করুন





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *