জোড়া ঘূর্ণিঝড়ের পরোক্ষ প্রভাবে বিদ্ধ পশ্চিমবঙ্গ। এরই মাঝে সপ্তাহান্তে কালীপুজো। ঘূর্ণিঝড়ের দাপট কমতেই শীত শীত ভাব কলকাতা শহরে। বৃহস্পতিবার প্রায় ২ ডিগ্রি কমল শহরের সর্বনিম্ন তাপমাত্রা। আগামী ২ দিনে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা আরও কমতে পারে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। কমবে জেলার তাপমাত্রাও। রবিবার কালীপুজোর দিন বৃষ্টির সম্ভবনা না থাকলেও সোমবার থেকে দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলায় বৃষ্টিপাত হতে পারে।
শুক্রবার ধনতেরাস। রবিবার কালীপুজো। রবিবার পর্যন্ত দক্ষিণবঙ্গে বৃষ্টির তেমন সম্ভাবনা না থাকলেও সোমবার থেকে বৃষ্টি হতে পারে কয়েকটি জেলায়। উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, নদিয়া, হাওড়া, হুগলি, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রামে হতে পারে বজ্রবিদ্যুৎ-সহ বিক্ষিপ্ত বৃষ্টি। আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে, আগামী সপ্তাহে বঙ্গোপসাগরে নতু করে নিম্নচাপ তৈরি হতে পারে। এর ফলে বৃষ্টির পরিমাণ বাড়তে পারে। যদিও উত্তরবঙ্গে আপাতত বৃষ্টির কোনও পূর্বাভাস দেয়নি হাওয়া অফিস। আপাতত শুষ্কই থাকবে আবহাওয়া। উত্তরের জেলাগুলিতে রাতের তাপমাত্রা কমলেই দিনের তাপমাত্রায় এখনই কোনও বড় পরিবর্তনের সম্ভাবনা নেই।
আরও পড়ুন:
বুধবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৫.৮ ডিগ্রি সেলসিয়াস। বৃহস্পতিবার প্রায় ২ ডিগ্রি কমে হয় ২৩.৫ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ১.৩ ডিগ্রি সেলসিয়াস বেশি। আগামী ২ দিনে আরও কমবে কলকাতার তাপমাত্রা। অন্যদিনে, শহরের সর্বোচ্চ তাপমাত্রারও পতন হয়েছে। এদিন সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২৮.৬ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ১.৩ ডিগ্রি সেলসিয়াস কম। শুধু শহরবাসী নন, শীতের এই হালকা আমেজ উপভোগ করছেন জেলার মানুষও। বৃহস্পতিবার সকাল থেকে কলকাতার আকাশ আংশিক মেঘলা থাকবে। আপাতত শহরে ভারী বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। কোনও কোনও জায়গায় বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টি হতে পারে।
আরও পড়ুন:
সর্বশেষ খবর
