এই গাছগুলি লাগালেই বাগান ভরবে সৌরভে! শোনা যাবে হরেক পাখির কলকাকলি

স্বাস্থ্য/HEALTH
Spread the love


বাড়ির বারান্দায় দাঁড়িয়েই বাতাসের সুঘ্রাণ নিতে নিতে, পাখিদের সমধুর কন্ঠের ডাক শুনতে কার না ভালো লাগে? তবে তার জন্য খাটনি রয়েছে খানিক। বাড়ির বাগানে যদি বেশ কিছুটা জায়গা থাকে, তবে লাগানো যেতে পারে এমন কোনও বড় গাছ (Backyard Timber), যা পাতার ছায়া শীতল রাখবে সমগ্র পরিবেশকেই। আবার তাদের ফল-ফুলের টানে হাজির হবে পাখিদের মেলা, ঘুম ভেঙে কানে আসবে পাখিদের কিচিরমিচির। তবে এমন গাছ বসানোর ক্ষেত্রে ধৈর্যশীল হওয়া জরুরি, কারণ এরা বেড়ে উঠে ফুল-ফল ধরতে সময় লেগে যায় বেশ কয়েক বছর।

4 Garden Trees That Add Fragrance, Shade and Attract Birds
শিউলি, হাসনুহানা।

আরও পড়ুন:

বকুল
এ গাছের বৃদ্ধি অপেক্ষাকৃত ধীর। ৪-৫ বছরে অনেকখানি বড় হয়ে যাবে গাছটি, ছায়ায় আড়াল হবে গোটা বাগান। ছোট ছোট সুগন্ধি ফুলের মিষ্টি গন্ধ বিশেষ করে সন্ধ্যার পর চারপাশে ছড়িয়ে পড়ে। বকুলের ঘন পাতার আড়ালও ছোট পাখিদের আশ্রয় নেওয়ার উপযোগী পরিবেশ তৈরি করতে পারে।

শিউলি
শিউলি সাধারণত মাঝারি আকারের গাছ হলেও যথেষ্ট জায়গা পেলে বাগানে সুন্দরভাবে বেড়ে উঠতে পারে। শরৎকালে সাদা-কমলা ফুলের মনমাতানো সুবাস বাগান ভরিয়ে দেয়। ভোরবেলা গাছের নিচে ঝরে থাকা ফুলও বাগানের সৌন্দর্য বাড়ায়। পাখি ও প্রজাপতিদের আকর্ষণ করার ক্ষেত্রেও শিউলির চাইতে ভালো কোনও গাছ হতেই পারে না। শিউলির গন্ধ নাকে এলেই মনে হবে, এই তো, পুজো এসেই গেল!

ছাতিম
ছাতিম দ্রুত বাড়তে পারে। তাই বাগানে পর্যাপ্ত জায়গা থাকলে বেছে নিতে পারেন এই গাছ। পঞ্চম বছর নাগাদ গাছ অনেকখানি বড় হয়ে যাবে তো বটেই, ফুলে ফুলে ভরেও উঠবে। তবে ছাতিমের তীব্র গন্ধ অপছন্দ করেন অনেকেই। সেক্ষেত্রে এ গাছ এড়িয়ে যাওয়া চলে। ছাতিম আশপাশের পরিবেশকে তুলনামূলকভাবে শীতল করে দেয়।

4 Garden Trees That Add Fragrance, Shade and Attract Birds
বকুল, ছাতিম।

হাসনুহানা
বাড়ির বাগানে বসানোর পক্ষে যথেষ্ট উপযোগী এই গাছ। এ গাছ খুব বেশি বড় হয় না, আর নিয়মিত ছাঁটাই করতে পারলে তার পরিচর্যাও সহজ হয়। এর সবচাইতে গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হল অপরূপ সুবাস, যা কেবল রাতের বেলাতেই পাওয়া যায়। এ গাছের ছোট, সবুজাভ-সাদা ফুল সাধারণত সন্ধ্যার পর ফুটতে শুরু করে আর যত রাত বাড়ে, তত তীব্রতর হয় এর গন্ধ।

তবে বড় গাছ লাগানোর আগে খেয়াল রাখতে হয় কয়েকটি বিষয়ের দিকে। বাড়ির দেওয়াল, ছাদ, বৈদ্যুতিক তার, পাইপলাইন প্রভৃতির থেকে কিছুটা দূরত্ব রেখে গাছ বসাতে পারলে ভালো হয়। আবার বাগান ছোট হলে বড় গাছের বদলে মাঝারি মাপের গাছ বেছে নেওয়াই ভালো।

আরও পড়ুন:

সর্বশেষ খবর

নিয়মিত খবরে থাকতে ফলো করুন





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *