‘উষ্ণ’ মাঘে রোগের বাড়বাড়ন্ত, শীত বিদায়ের লগ্নে একবাটি স্যুপেই থাকুন চাঙ্গা, রইল রেসিপি

‘উষ্ণ’ মাঘে রোগের বাড়বাড়ন্ত, শীত বিদায়ের লগ্নে একবাটি স্যুপেই থাকুন চাঙ্গা, রইল রেসিপি

ইন্ডিয়া খবর/INDIA
Spread the love


‘উষ্ণ’ মাঘের সাক্ষী কলকাতা-সহ গোটা বাংলা। ধীরে ধীরে বাড়ছে তাপমাত্রা। ঋতু বদলের সময় জ্বর, সর্দি, কাশি ঘরে ঘরে লেগেই থাকে। মুখে স্বাদ না থাকায় অনেকের খাবারেও অনীহা। একবাটি স্যুপেই চাঙ্গা থাকার টনিক লুকিয়ে রয়েছে। তাই শীতের শেষলগ্নে ঝটপট জেনে নিন রকমারি সুস্বাদু স্যুপের রেসিপি।

আরও পড়ুন:

মাশরুম স্যুপ
উপকরণ
মাশরুম: ১ কাপ
মাঝারি চিংড়ি: ৬-৭টা
পিঁয়াজকুচি: ১ টেবিল চামচ
রসুনকুচি: ১ চা চামচ
আদাবাটা: ১ চা চামচ
তেল বা মাখন: ১ টেবিল চামচ
জল: ২ কাপ
গোলমরিচ গুঁড়ো: ১ চা চামচ
ধনেপাতা কুঁচি: ১ টেবিল চামচ
নুন: স্বাদমতো

কড়ায় তেল গরম করুন। তাতে রসুনকুঁচি, আদাবাটা ও পেঁয়াজকুচি ভেজে নিন। এবার সেই তেলে চিংড়ি ও আধ কাপ মাশরুম দিন। কয়েক মিনিট ভেজে চিংড়ি ও মাশরুম তুলে রাখুন। এবার বাকি মাশরুমে ১ কাপ জল দিয়ে দিন। ১০ মিনিট পর মাশরুম তুলে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিন। এবার এর সঙ্গে আরও ১ কাপ জল দিয়ে ফুটিয়ে নিন। এবার ভাজা চিংড়ি ও মাশরুম এতে দিন। শেষে গোলমরিচের গুঁড়ো ছড়িয়ে ২-৩ মিনিট পর নামিয়ে নিন। গরম গরম পরিবেশন করুন।

MUSHROOM

 

চিকেন সালসা স্যুপ
উপকরণ
জল: ৪ কাপ
চিকেন: পরিমাণমতো
বাঁধাকপি: ১ টা
বড় আলু: ৫টি
বড় গাজর: ১ টা
বিট: ১টা
পেঁয়াজ: ১টা
তেজপাতা: ২টি
টমেটো পেস্ট: ২ টেবিল চামচ
রসুন: ১ কোয়া

প্রণালী
প্রথমেই পরিমাণমতো চিকেন দিয়ে চিকেন স্টক বানিয়ে ফেলুন। স্টক তৈরি করার সময় অবশ্যই মাংস থেকে হাড় আলাদা করুন। চিকেন স্টককে ফোটানোর সময় ডুমো ডুমো করে কাটা আলুগুলিকে ফুটিয়ে নিন। চিকেন স্টক ফুটে গেলে এর মধ্যে চৌকো চৌকো করে কাটা বিট ঢেলে দিন। এরপর তেজপাতা যুক্ত করুন। ছোট ছোট করে গাজর কেটে নিন, মাখন দিয়ে ভাল ভেজে নিন গাজর। একইভাবে, পেঁয়াজ কেটে দুই দিকে ভেজে নিন। এর মধ্যে টম্যাটো পেস্ট মিশিয়ে নিন। ভাল করে ভেজে নিন। তারপরে ছোট ছোট করে কাটা বাঁধাকপি ঢেলে দিয়ে ভাল করে নাড়িয়ে নিন। পুরো মিশ্রণটিকে আলু ও চিক স্টকের মধ্যে ঢেলে দিন। পাত্রটিকে ঢেকে কিছুক্ষণ ফুটিয়ে নিন। তৈরি আপনার বিট ও চিকেন স্যুপ।

Chicken-Salsa

টমেটো স্যুপ
উপকরণ
পাকা টমেটো: ৬ টি
ছোট গাজর: ১ টি
রসুন: ৬ কোয়া
ছোট পিঁয়াজ: ১ টি
আদা: ১ চা চামচ গ্রেট করা
মাখন: ১ টেবিল চামচ
নুন: স্বাদ অনুযায়ী
চিনি: ১ টেবিল চামচ
গোলমরিচ গুঁড়ো: ১ চা চামচ

প্রণালী
প্রথমে টমোটো একটু সেদ্ধ করে নিতে হবে। কড়ায় বাটার দিয়ে পিঁয়াজ আদা রসুন একটু ভেজে টমোটো মিশিয়ে পেস্ট করে নিয়ে ছেঁকে নিয়ে করাতে ফুটিয়ে নিতে হবে। ভালো করে ফুটলে নুন, চিনি, মরিচগুঁড়ো দিয়ে প্রয়োজন হলে জল দিয়ে ভালো করে মিশিয়ে নামিয়ে নিজের মতো পরিবেশন করুন।

tomato-soup

বাঁধাকপি ও চিকেন স্যুপ
উপকরণ
মাখন: ৩ টেবিল চামচ
বাঁধাকপি: ২ কাপ ছোট ছোট করে কাটা
চিকেন স্টক: ৬ কাপ
টম্যাটো পেস্ট: ১ টেবিল চামচ
গাজর: ১টা
পিঁয়াজ: ১টা
রসুন: ১ কোয়া

আরও পড়ুন:

প্রণালী
একটি বড় পাত্র মাঝারি আঁচে মাখন দিয়ে গরম করুন। তারপর মাখনের মধ্যে টুকরো টুকরো করে কাটা বাঁধাকপি ঢেলে দশমিনিট মতো নাড়িয়ে নিন। এরপর টম্যাটো পেস্ট ২ কাপ ঢেলে পাত্রটি ঢেকে দিন। এভাবেই ৩০ মিনিট ধরে রান্না করুন। একটি ছোট ফ্রাইং প্যানে মাঝারি আঁচে আবার কিছু মাখব গলিয়ে নিন। গাজর, পিঁয়াজ ঢেলে ১০ মিনিট ধরে রান্না করুন। এবার বাঁধাকপির মধ্যে মাখনে ভাজা গাজর ও পিঁয়াজ মিশিয়ে আঁচ কমিয়ে ১০ মিনিট মতো রান্না করুন। এরপর এর মধ্যে চিকেনের স্টক ও কয়েক টুকরো চিকেন ঢেলে দিন। ১০ মিনিট মতো রেখে, ওভেন থেকে নামিয়ে নিন। পরিবেশন করুন গরম গরম বাঁধাকপি ও চিকেন স্যুপ।
Cabage Soup Diet

সর্বশেষ খবর

নিয়মিত খবরে থাকতে ফলো করুন



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *