উত্তর কাশীর (Uttarkashi) কেদারতাল এলাকায় ভয়াবহ তুষারধস। আর সেই তুষারধসের মধ্যে পড়ে নিখোঁজ বাংলার পাঁচ অভিযাত্রী! তাঁরা বাঁকুড়া জেলার বাসিন্দা বলে প্রাথমিকভাবে জানা গিয়েছে। প্রবল তুষারপাত হওয়ায় এদিন রাত পর্যন্ত তাঁদের খোঁজ মেলেনি। উদ্ধারকাজ চলছে।
উত্তরাখণ্ড সরকারের তরফে জানানো হয়েছে, নিখোঁজ পাঁচজনের নাম তাপস বাউড়ি, রতন ঘোষ, মনোজ খোভাস, রিন্টু মণ্ডল ও উদয় ঘোষ। এছাড়াও উত্তরপ্রদেশের বর্তিকা বর্মা ও উত্তর কাশীরই বাসিন্দা সিদ্ধার্থ রানা নিখোঁজ রয়েছেন। এছাড়াও একজন গাইডও রয়েছেন। তাঁদের প্রত্যেকেরই বয়স ৪০ থেকে ২৩ বছরের মধ্যে। আর কেউ তুষারপাতে নিখোঁজ হয়েছেন কিনা, খোঁজ করে দেখা হচ্ছে। সোমবার রাত পর্যন্ত আটজনের খোঁজ পাওয়া যায়নি।
আরও পড়ুন:
জানা গিয়েছে, গত ২৭ অক্টোবর এই দলটি গঙ্গোত্রী থেকে কেদারতালের দিকে রওনা হয়েছিল। সেসময় আবহাওয়া পরিষ্কার ছিল। দলে ১২ জন ছিল। দলে সাতজন অভিযাত্রী, একজন গাইড, একজন রাঁধুনি এবং তিনজন পোর্টার ছিলেন। পথে প্রতিকূল পরিস্থিতির সৃষ্টি হয়। চারজন নিরাপদে ফিরে এলেও আটজন তুষারধসেী আটকে যান। ২৯ তারিখ আবহাওয়া দ্রুত খারাপ হয়। আচমকাই তুষারঝড় শুরু হয়। উপর থেকে নেমে আসে তুষারধস।
প্রাথমিকভাবে জানা গিয়েছে, ট্রেকিংরুটের মাঝপথেই তাঁরা আটকে পড়েছিলেন। দুর্ঘটনার কথা জানার পরেই উদ্ধারকাজের জন্য রওনা হয়েছিল বিশেষ দল। কিন্তু পরিস্থিতি ওই এলাকায় যথেষ্ঠ খারাপ থাকায় উদ্ধারকাজ সেভাবে শুরু করা যায়নি বলেই খবর। তুষারধসে নিখোঁজ হয়ে গিয়েছেন অভিযাত্রীরা। রাজ্য বিপর্যয় মোকাবিলা বাহিনীর বিশেষ পর্বতারোহী দল তল্লাশি চালাচ্ছে। হেলিকপ্টারেও অভিযাত্রীদের খোঁজ চালানো হচ্ছে।
আরও পড়ুন:
সর্বশেষ খবর
