দেখতে দেখতে দু’বছর। কাঞ্চন মল্লিক ও শ্রীময়ী চট্টোরাজের প্রথম সন্তান কৃষভির জন্মদিন ছিল সোমবার। আর সেই দিনে মেয়ের জন্য পায়েস রাঁধলেন শ্রীময়ী। শেয়ার করলেন মেয়ের একগুচ্ছ ছবিও। পাশাপাশি কৃষভির বাবা কাঞ্চনও শেয়ার করেছেন মেয়ের ছবি।
কাঞ্চন সোশাল মিডিয়ায় লিখেছেন, ‘আমার হেন্টাকুরি,সেন্টাকুরি,নেন্টাকুরি, মাম্মাবুড়ির দেখতে দেখতে 2 হয়ে গেলো।ভালো থেকো ভালো মানুষ হও।আমার সিসিটিভি,আমার headmistress, আমার,,,,,,, মা,,,,,, শুভ জন্মদিন।’
আরও পড়ুন:
মেয়ের ছবি শেয়ার করেছেন শ্রীময়ীও। লিখেছেন, ”আমার আদরের রাজকন্যার জন্মদিনের অনেক অনেক শুভেচ্ছা! তুমি আমার হৃদয়ের সবচেয়ে বড় হাসি। তুমি আমার জীবনে আসার পর থেকেই আমার জীবনটাকে ভালোবাসা, আনন্দ আর নতুন সার্থকতায় পূর্ণ করে দিয়েছ। তুমি যতই বড় হও না কেন, তুমি চিরকাল আমার সেই ছোট্ট রাজকন্যা হয়েই থাকবে— আমার হৃদয়ের গর্ব। শুভ জন্মদিন, আমাদের ছোট্ট পরি, আমাদের আদরের মেয়ে!”
কিন্তু জন্মদিনে মা না হয় পায়েস রাঁধলেন। উপহার কে কী দিলেন? এক সংবাদমাধ্যমের কাছে মুখ খুলে শ্রীময়ী তা ‘ফাঁস’ করে জানিয়েছেন, তিনি মেয়েকে দিয়েছেন নতুন জামা আর অনেকটা ভালবাসা। আর কাঞ্চন? তিনি নাকি মেয়েকে এমন উপহার দিয়েছেন যা তার খুবই কাজে আসবে। তবে সেই উপহার কী তা বলেননি অভিনেত্রী।
২০২৪ সালের ১৪ ফেব্রুয়ারি আইনি বিয়ে হয় কাঞ্চন ও শ্রীময়ীর। তার কিছুদিন আগেই কাঞ্চনের বিবাহবিচ্ছেদ হয়ে গিয়েছিল। সেই বছরেরই ৬ মার্চ তাঁদের সামাজিক বিয়ে হয়। ২ নভেম্বর তাঁদের কোল আলো করে আসে মেয়ে কৃষভি। এবছরের জুলাইয়ে সংসারে চতুর্থ সদস্য আসে। জন্ম হয় তাঁদের ছেলে কৃষিভর। যৌথ বিবৃতি দিয়ে তাঁরা জানান, ‘আজ আমাদের হৃদয় পূর্ণ হল। কৃষভির ছোট ভাই কৃষিভের জন্ম হল। আমাদের ছোট পরিবার তিন থেকে চারজনের হল। আমাদের পরিবারের নতুন সদস্যকে স্বাগত জানাতে পেরে আনন্দে আত্মহারা। জীবনের এই নতুন অধ্যায় শুরুর জন্য আর অপেক্ষা করতে পারছি না।’
আরও পড়ুন:
সর্বশেষ খবর
