Gokarna | গোকর্ণ সৈকতে মর্মান্তিক দুর্ঘটনা! বেঙ্গালুরুর বেসরকারি সংস্থার ৩ কর্মীর জলে ডুবে মৃত্যু

শিক্ষা
Spread the love


উত্তরবঙ্গ সংবাদ অনলাইন ডেস্কঃ কর্ণাটকের গোকর্ণের (Gokarna) কাছে একটি সমুদ্র সৈকতে শক্তিশালী ঢেউয়ের টানে ভেসে গিয়ে জলে ডুবে মৃত্যু হল বেঙ্গালুরুর একটি বেসরকারি সংস্থার তিন কর্মীর। রবিবার ছুটির দিনে ঘুরতে গিয়ে এই মর্মান্তিক দুর্ঘটনায় (Drowning Tragedy) শোকের ছায়া নেমে এসেছে। মৃত ৩ জনের নাম—  শোভা দাস দেবেন্দ্রনাথ (২২), মোহাম্মদ আকরাম ইসমাইল আহমেদ এবং বিশ্ব এ কে (২৪)।

পুলিশ সূত্রে জানা গেছে, বেঙ্গালুরুর বেলান্দুরের এই সংস্থার ১৬ জনের একটি দল কোম্পানির আউটিংয়ের জন্য গোকর্ণে গিয়েছিল। শনিবার তারা সেখানে পৌঁছে সমুদ্র সৈকতের কাছে একটি প্রাইভেট রিসর্টে ওঠে। রবিবার তাদের দলের পাঁচ জন কর্মী ডুবানশাশী সমুদ্র সৈকতে (Dubbanshashi Seaside) স্নান করতে নামেন। সেই সময় হঠাৎই বিশাল ও শক্তিশালী ঢেউয়ের তোড়ে তাঁরা গভীর জলের দিকে ভেসে যান।

ঘটনার পরই স্থানীয় মৎস্যজীবী ও লাইফগার্ডরা দ্রুত উদ্ধারে নেমে আসেন। পাঁচ জনের মধ্যে নিশান্ত ডিভি এবং মোহাম্মদ কাসিম নামের দুজনকে কোনোমতে জীবিত উদ্ধার করা সম্ভব হয়। তাঁদের গোকার্ণ প্রাইমারি হেলথ সেন্টারে নিয়ে গিয়ে চিকিৎসা করানো হয়। তবে তীব্র স্রোতের কারণে শোভা, আকরাম ও বিশ্বকে বাঁচানো সম্ভব হয়নি। পরে তাঁদের দেহ উদ্ধার করা হয়। এই দুঃখজনক মৃত্যুর ঘটনায় গোকর্ণ থানায় একটি মামলা রুজু করা হয়েছে এবং পুলিশ পুরো ঘটনার তদন্ত শুরু করেছে।

The submit Gokarna | গোকর্ণ সৈকতে মর্মান্তিক দুর্ঘটনা! বেঙ্গালুরুর বেসরকারি সংস্থার ৩ কর্মীর জলে ডুবে মৃত্যু appeared first on Uttarbanga Sambad.



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *