উত্তরের কবিমুখ

উত্তরের কবিমুখ

ব্যবসা-বাণিজ্যের /BUSINESS
Spread the love


প্রহ্লাদ ভৌমিক

জন্ম ১৯৪৮ সালের ৭ মার্চ। বাংলায় সাম্মানিক স্নাতক। সাতের দশক থেকে সাহিত্য ও কাব্যচর্চা করে চলেছেন। লেখা প্রকাশিত হচ্ছে বাংলা ভাষার বিভিন্ন পত্রপত্রিকায়। তাঁর সম্পাদিত পত্রপত্রিকাগুলি হল বৈতালিক, সেঁজুতি ও কংকাল (হাতে লেখা); লুব্ধক, উত্তর ভূমিকা, সরীসৃপ (মুদ্রিত পত্রিকা)। রয়েছে বেশ কিছু যৌথ সম্পাদনার কাজ। দীর্ঘ কবিতাচর্চার পরও প্রকাশিত কাব্যগ্রন্থ মাত্র দুটি। ধুলো মাটির অক্ষর ও জীবনের বর্ণমালা। প্রকাশিত উপন্যাস : বন্ধন। ত্রিবৃত্ত পত্রিকা কর্তৃক আধুনিক সাহিত্য পুরস্কার, মেঘলা আকাশ কর্তৃক পুরস্কার, সাহিত্যপত্র নবলিপি কর্তৃক গৌরী সাহা স্মৃতি পুরস্কার, যশ সাহিত্য পরিবার কর্তৃক কবিগুরু সম্মাননা, সাহিত্য রত্ন পুরস্কার, বাঙালি লেখক সংসদ কর্তৃক কবিকণ্ঠ লুইপা স্মৃতি পুরস্কার, লক্ষ প্রদীপ সাহিত্য সম্মাননা সহ অন্যান্য সম্মাননায় সম্মানিত। কবি মনে করেন কবিতাই জীবন, জীবনই কবিতা। কবিতা লেখা মানে বেঁচে থাকা, কবিতা‌ লিখতে না পারাটাই কবির কাছে কবির প্রকৃত মৃত্যু।

বহুমাত্রিক

আমার বিশ্বাস-অবিশ্বাস নির্বিশেষে বুঝেছি

দুরূহ আলোকরেখায় ভালোবাসা বহুমাত্রিক

আমার বিশ্বাস-অবিশ্বাস নির্বিশেষে দেখেছি

ভেজা চোখে অকপটে পথ হাঁটছে পথিক প্রবর…

অবাক বিস্ময়ে দু’চোখ অপলক তোমার

তবুও আবেগের জল ভেঙে পেরিয়ে গেছো

তুমি এক হাঁটা পায়ের নদী

যদিও অসংখ্য ছায়া-বন্ধনে জড়াচ্ছে এখন ধ্বস্ত সময়

অস্থির মেঘেরা বাতাসে জেরবার…

আকাশ ভাঙছে বিরামবিহীন বৃষ্টির অক্ষরে

আমি ওই ভাঙচুর আকাশের পিঠে সব উৎকণ্ঠা চাপিয়ে

নিজের সঙ্গে আমি নিজেই গন্তব্যে যাবার

বড়ো রাস্তার শেষ পথটা হাঁটি।

The publish উত্তরের কবিমুখ appeared first on Uttarbanga Sambad.



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *